Type Here to Get Search Results !

Bollywood Buzz : পারিশ্রমিক প্রসঙ্গে করিনার দাবির সঙ্গে সহমত নন সইফ আলি খান

 রাতদিন ওয়েবডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সইফ আলি খান ও করিনা কপূর। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন তাঁদের। স্বামী সইফের প্রতি নিজের ভালোবাসার কথা বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন করিনা। অমৃতা সিংহের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে করিনার সঙ্গেই নতুন জীবন শুরু করেন সইফ। তাঁদের সম্পর্ক ও দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের মধ্যেও কৌতূহলের শেষ নেই। 

তবে সম্প্রতি পারিশ্রমিক প্রসঙ্গে করিনার এক মন্তব্যের সঙ্গে একমত নন বলেই জানিয়েছেন সইফ আলি খান।দু’দশকেরও বেশি সময় ধরে বলিউডে অভিনয় করছেন রাজ কপূরের নাতনি করিনা কপূর। নিজের অভিনয়জীবনে তিনি শাহরুখ খান, সলমন খান এবং আমির খানের মতো প্রথম সারির অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন। তবে করিনার দাবি, তিনি কখনওই এই তারকাদের মতো সমপরিমাণ পারিশ্রমিক পাননি। এমনকি তাঁর স্বামী সইফ আলি খানের সমপরিমাণ পারিশ্রমিকও নাকি তিনি পান না।শোনা যায়, ২০০৩ সালে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন করিনা। কিন্তু সেই ছবিতে শাহরুখ খানের সমপরিমাণ পারিশ্রমিক দাবি করায় শেষ পর্যন্ত কাজটি তাঁর হাতছাড়া হয়ে যায়।

 এ নিয়ে নাকি প্রযোজক কর্ণ জোহরের সঙ্গে তাঁর মতভেদও তৈরি হয়েছিল বলে শোনা যায়।তবে সম্প্রতি এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন সইফ আলি খান। তাঁর মতে, বলিউডে পারিশ্রমিক নির্ধারণে লিঙ্গভিত্তিক কোনও বৈষম্য নেই। সইফ বলেন, “যাঁরা বক্স অফিসে ব্যবসা এনে দিতে পারেন এবং প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হন, তাঁরাই বেশি পারিশ্রমিক পান। যে অভিনেতা বা অভিনেত্রী দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে রাখতে পারবেন, তাঁর পারিশ্রমিকও সেই অনুযায়ী হবে।”সইফ আরও জানান, “পুরুষ বা নারী— এই ভিত্তিতে পারিশ্রমিক কম-বেশি হওয়া উচিত নয়। এটি আসলে একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা। প্রযোজকেরা খুব ভাল করেই বোঝেন কোন সুপারস্টারের উপস্থিতিতে প্রেক্ষাগৃহ ভরে যায়। সেই অনুযায়ীই শিল্পীদের মূল্য নির্ধারণ করা হয় এবং তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়।”

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad