Type Here to Get Search Results !

US Congratulations : নরেন্দ্র মোদীর বাংলা শুভেচ্ছা তারেককে, একযোগে কাজের আহ্বান; অভিনন্দন জানাল আমেরিকাও

রাতদিন ওয়েবডেস্ক : বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্ণায়ক জয়। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে দলটি। এই প্রেক্ষিতে আন্তর্জাতিক মহল থেকেও পৌঁছতে শুরু করেছে শুভেচ্ছাবার্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে পোস্ট করে বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা।শুক্রবার সকালে প্রথমে ইংরেজিতে এবং পরে বাংলায় করা এক পোস্টে মোদী লেখেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। 

তিনি আরও উল্লেখ করেন, ভারত-বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছেন। পাশাপাশি, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।অন্য দিকে, ঢাকায় মার্কিন দূতাবাস থেকেও বাংলা ও ইংরেজিতে বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশের জনগণকে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বিএনপি এবং তারেক রহমানকে ‘ঐতিহাসিক বিজয়’-এর শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্র দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত অভিন্ন লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।ভোটগণনার সর্বশেষ তথ্য অনুযায়ী, বিএনপি জয়ী বা এগিয়ে রয়েছে ১৭৯টি আসনে। জামায়াতে ইসলামী ৬৮টি আসনে এগিয়ে, এবং অন্যান্য দলগুলির দখলে রয়েছে সাতটি আসন। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়; শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সেই হিসেবে প্রাথমিক ফলাফলে স্পষ্ট, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বিএনপি।চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি। তবে বর্তমান প্রবণতা বলছে, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আন্তর্জাতিক শুভেচ্ছাবার্তা এবং কূটনৈতিক সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে, নতুন সরকার গঠনের পর আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন অধ্যায় শুরু হতে পারে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad