Type Here to Get Search Results !

PCB Under Pressure : ভারতের বিরুদ্ধে ম্যাচের দাবিতে আরও এক দেশ, চাপে পাক ক্রিকেট বোর্ড

রাতদিন ওয়েবডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে ক্রমশই চাপে পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একের পর এক দেশ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানকে ইমেল করে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড।‘এনডিটিভি’-র প্রতিবেদন অনুযায়ী, আমিরশাহি বোর্ড তাদের ইমেলে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়েছে। অতীতে পাকিস্তান দলকে নিজেদের মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সেই সঙ্গে জানানো হয়েছে, ভারত-পাক ম্যাচ বয়কটের সিদ্ধান্ত শুধু পাকিস্তান নয়, বাকি সদস্য ও সহযোগী দেশগুলিকেও সমস্যায় ফেলছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলির বড় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ‘পরিবারের সদস্য’ হিসেবে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে তারা।এই চাপের মধ্যেই রবিবার লাহৌরে পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা ও সহযোগী সদস্য দেশের প্রতিনিধি মুবাশির উসমানি। বৈঠকের আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আলাদা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের সঙ্গেও কথা বলেন।খবরে প্রকাশ, ওই বৈঠকে পিসিবি কর্তাদের মধ্যেই মতবিরোধ দেখা দেয়। কয়েক জন কর্তা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার পক্ষে মত দেন। তবে নকভি আগের অবস্থানেই অনড় থাকেন। আইসিসির প্রতিনিধিরা স্পষ্ট করে দেন, ম্যাচ বয়কট করলে পাকিস্তানকে গুরুতর আর্থিক ক্ষতির পাশাপাশি নির্বাসনের মতো পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও পাকিস্তানকে সতর্ক করেছে, ম্যাচ না হলে তাদের আর্থিক ক্ষতি হবে বলে।এই অবস্থায় আইসিসির কাছে সিদ্ধান্ত জানাতে কিছুটা সময় চেয়েছেন নকভি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আরও এক দফা আলোচনা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে পাকিস্তান। সেই সঙ্গে একটি সাংবাদিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad