Type Here to Get Search Results !

High-Pay Consultant : লক্ষাধিক বেতনে পরামর্শদাতা নিয়োগ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায়

রাতদিন ওয়েবডেস্ক : লক্ষাধিক বেতনে পরামর্শদাতা নিয়োগ করতে চলেছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। রাষ্ট্রায়ত্ত সংস্থা এডসিল ইন্ডিয়া লিমিটেড-এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। কাজের পারফরম্যান্স ও সংস্থার প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে।

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট তিনটি শূন্যপদ রয়েছে। সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট এবং জুনিয়র কনসালট্যান্ট—এই তিনটি পদে কর্মী নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে দিল্লিতে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সদর দফতরে।পদভেদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ টাকা থেকে সর্বাধিক ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত। সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর, ৪০ বছর এবং ৪৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাগত অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

 কোন পদের জন্য কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তা বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, নথি যাচাই এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করে পরবর্তী ধাপে ডাকা হবে বলে জানানো হয়েছে।আগ্রহী চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করা বাধ্যতামূলক। আগামী ৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগ সংক্রান্ত সমস্ত শর্ত ও বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের এডসিল ইন্ডিয়া লিমিটেড অথবা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad