রাতদিন ওয়েবডেস্ক : ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকেরমোহাম্মদ আলী সুমন।নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়র আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
অধ্যাপক কার্জনের দাবি, চারটি পৃথক ইস্যুতে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।যেসব অভিযোগে মামলা করার ঘোষণা অধ্যাপক কার্জন বলেন, সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করার অভিযোগে মামলা করা হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কিছু চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করেও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।আরেকটি সম্ভাব্য মামলার প্রসঙ্গে তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান–এর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনায় দুষ্প্রাপ্য নথি ও প্রামাণ্য দলিল নষ্ট হওয়ার বিষয়টি তদন্তের দাবি উঠতে পারে।
তাঁর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হবে।অধ্যাদেশ জারির সমালোচনা গত দেড় বছরে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক কার্জন বলেন, এত সংখ্যক অধ্যাদেশ জারি করা অস্বাভাবিক এবং এর অধিকাংশই অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।তবে এ বিষয়ে ড. ইউনূস বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

