Type Here to Get Search Results !

Adhar Card : এক ক্লিকেই আধার আপডেট! কীভাবে করবেন জেনে নিন

রাতদিন ওয়েবডেস্ক : নাগরিকদের দৈনন্দিন কাজ আরও সহজ করতে আধার সংক্রান্ত পরিষেবায় বড় বদল আনল কেন্দ্র সরকার। বুধবার আত্মপ্রকাশ করেছে নতুন আধার অ্যাপ, যার মাধ্যমে ঘরে বসেই আধার কার্ডের নানা তথ্য যাচাই ও আপডেট করা যাবে। আর তার জন্য আর নথিপত্র হাতে আধার কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।

এই অ্যাপের সাহায্যে অনলাইনে খুব সহজেই দেখে নেওয়া যাবে আধার কার্ডে কোনও ভুল তথ্য রয়েছে কি না। নাম, ঠিকানা বা মোবাইল নম্বর যে কোনও তথ্যেই গন্ডগোল থাকলে তা নিজেই সংশোধন করা যাবে। ফলে সময় বাঁচবে, ঝামেলাও কমবে।নতুন আধার অ্যাপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর নিরাপত্তা ব্যবস্থা। এখানে সম্পূর্ণ আধার কার্ড দেখানো হয় না। প্রয়োজন অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট তথ্যই শেয়ার করা হয়, যাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই অ্যাপের মাধ্যমে হোটেল বা অন্যান্য জায়গায় ডিজিটাল মাধ্যমেই আধার পরিচয় দেখানো যাবে, যেখানে আধার নম্বর ‘হোল্ড’ করা থাকবে।আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল একটি মোবাইলে অ্যাপ ইনস্টল থাকলেই পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্যের আধার তথ্য আপডেট করা যাবে।

 ফলে বয়স্ক বা শিশুদের ক্ষেত্রে আলাদা করে আধার কেন্দ্রে যাওয়ার ঝক্কি পোহাতে হবে না।এছাড়াও এই অ্যাপে রয়েছে অফলাইন ভেরিফিকেশনের সুবিধা। ইন্টারনেট না থাকলেও QR কোড স্ক্যান করে আধার তথ্য যাচাই করা যাবে। শুধু অ্যাপ খুলে QR স্ক্যান অপশনে গিয়ে কোড স্ক্যান করলেই তথ্য যাচাই হয়ে যাবে।মোবাইল নম্বর আপডেট বা ভেরিফাই করার ক্ষেত্রেও অ্যাপটি অত্যন্ত ব্যবহারবান্ধব। লগ ইন করে নির্দিষ্ট অপশনে গিয়ে নতুন নম্বর যোগ করা যাবে। তবে এই পরিষেবার জন্য নির্দিষ্ট ফি দিতে হবে।সব মিলিয়ে, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই নতুন আধার অ্যাপ নাগরিক পরিষেবাকে আরও দ্রুত, নিরাপদ ও সহজ করে তুলবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad