Type Here to Get Search Results !

Nirmala Sitharaman’s Statement : কেন্দ্রীয় বাজেট ২০২৬ মিথ্যার জঞ্জাল বাংলাকে বঞ্চনা করা হয়েছে তীব্র আক্রমণ মমতা-অভিষেকের।

রাতদিন ওয়েবডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এই বাজেটকে গারবেজ অফ লাইজ বা মিথ্যার জঞ্জাল বলে কটাক্ষ করেছেন।


 বাংলায় হারবে জেনেই এই বঞ্চনা রবিবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে বলেন, বাজেটে সাধারণ মানুষ বা সামাজিক সুরক্ষার জন্য কোনো দিশা নেই।জিএসটি-র মাধ্যমে বাংলা থেকে সব টাকা তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাজ্যকে তার প্রাপ্য দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন বাজেটে যে টাকার কথা বলা হয়েছে, তা আসলে আমাদেরই টাকা। মমতার মতে, বিজেপি জানে তারা বাংলায় রাজনৈতিকভাবে সফল হবে না, তাই ভোট পাবে না জেনেই পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে বিমাতৃসুলভ বলে অভিহিত করেছেন। 

তাঁর মতে, কেন্দ্র ফের প্রমাণ করল যে বাংলার উন্নয়নের প্রতি তাদের কোনো সদিচ্ছা নেই। ডানকুনি ফ্রেট করিডর নিয়ে প্রশ্ন বাজেটে ডানকুনি এবং গুজরাতের সুরাতের মধ্যে নতুন পণ্য করিডর তৈরির ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ২০০৯ সালে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তখনই এই করিডরের ঘোষণা করেছিলেন। দীর্ঘদিন সেই কাজ থমকে থাকার পর এখন নতুন করে তা দেখানো হচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই নিজস্ব বাজেটে ডানকুনি-রঘুনাথপুরসহ ছয়টি করিডর তৈরির কথা জানিয়েছে। তৃণমূলের সমালোচনার মাঝেই বাজেটে বাংলার জন্য কিছু প্রকল্পের উল্লেখ রয়েছে, শিলিগুড়িতে হাইস্পিড রেল করিডর।দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব। ডানকুনিতে পণ্য পরিবহণের বিশেষ করিডর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad