Type Here to Get Search Results !

Pizza Delivery Boy : পুরনো স্কুল বন্ধুর পেশা নিয়ে তাচ্ছিল্য! তরুণীর 'বিদ্রূপের' ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া।

রাতদিন ওয়েবডেস্ক : স্কুলজীবনে যিনি ছিলেন মেধাবী এবং অন্যদের অনুপ্রেরণা জোগাতেন, সময়চক্রে আজ তিনি এক জনপ্রিয় ফুড ডেলিভারি চেইনের সাধারণ কর্মী। আর পুরনো সহপাঠীর এই বর্তমান অবস্থাকে ঘিরেই উপহাস করতে দেখা গেল এক তরুণীকে। সম্প্রতি এমনই এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার সিগন্যালে ডেলিভারি বয়-এর পোশাকে স্কুটার নিয়ে দাঁড়িয়ে আছেন এক যুবক। তাঁকে দেখতে পেয়েই মোবাইল ক্যামেরা অন করে ভিডিও শুরু করেন তাঁর এক পুরনো বান্ধবী। হাসিঠাট্টার ছলে তরুণী বলেন, এই হল আমার সেই বন্ধু যে স্কুলে আমাদের অনেক মোটিভেশনাল ভিডিও পাঠাত। এখন ওর বয়স ৩০ আর ও আজ পিৎজা ডেলিভারি করছে। এখানেই শেষ নয় ওই তরুণীকে আরও বলতে শোনা যায় যে, তিনি এই ভিডিওটি তাঁদের পুরনো বন্ধুদের গ্রুপেও পাঠাবেন। পুরো ঘটনা চলাকালীন ওই যুবককে বেশ লজ্জিত এবং অস্বস্তিতে থাকতে দেখা যায়। তবে তিনি কোনো কটু কথা না বলে কেবল মৃদু হাসি মুখে দাঁড়িয়ে থাকেন।নেটিজেনদের ক্ষোভ ভিডিওটি সামনে আসার পরেই তরুণীর ব্যবহারের তীব্র নিন্দা শুরু হয়। নেটিজেনদের বড় একটি অংশ বলছেন,কোনো কাজই ছোট নয়। একজন মানুষ সৎ পথে পরিশ্রম করছেন।তাকে এভাবে অপমান করা অমানবিক।স্বপ্ন এবং বাস্তবতা সবসময় এক হয় না। জীবনের তাগিদে অনেকেই অনেক কাজ করতে বাধ্য হন, সেটা বিদ্রূপের বিষয় হতে পারে না। ভিডিওটি কি সাজানো? বিতর্ক যখন তুঙ্গে, তখন ওই তরুণী এবং যুবক দুজনেই একটি নতুন ভিডিও প্রকাশ করে দাবি করেছেন যে, পুরো বিষয়টি আসলে স্ক্রিপ্টেড বা সাজানো ছিল। তাঁরা স্রেফ মজার ছলে বা কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে ভিডিওটি বানিয়েছিলেন। যদিও নেটাগরিকদের একাংশের দাবি, তীব্র সমালোচনার মুখেই তাঁরা এখন বিষয়টিকে মজা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad