রাতদিন ওয়েবডেস্ক : বেলেঘাটার অবিনাশ শাসমল লেণে এক নব ভাবনা দেখা গেল। নতুন এক ভাবনা নাম "গোপালের পিকনিক"। দাস বাড়ির সদস্যদের পরিচালনায় আয়োজিত এই গোপালের পিকনিকে দেখা মিললো প্রায় ৮০ টিরও বেশি গোপাল। শুনতে অবাক লাগলেও এই অবিস্মরণীয় অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে দাস বাড়ি সদস্যা জুলি দাসের সহায়তায়।
প্রায় ১০ বছর ধরে এই পিকনিক অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে বাড়ির লোকেদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বিগত পাঁচ বছর যাবত এই অনুষ্ঠানটি বৃহৎ আকার ধারণ করেছে। যেখানে আগত গোপাল শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়, কলকাতার বাইরে হুগলি এবং বিভিন্ন স্থান থেকে মানুষেরা তাদের গোপাল দিয়ে যাচ্ছে এই গোপাল পিকনিকে। দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আনন্দ এবং উচ্ছ্বাস দেখা দিয়েছে। মানুষদের মধ্যে তো পিকনিক হয়েই থাকে কিন্তু ভগবানের পিকনিক এই চিন্তা হয়তো সাধারন চিন্তণে নাও আসতে পারে। আর সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে দাস বাড়ি সদস্যরা। লুচিপুরি সহযোগে মিষ্টান্ন এবং নৈবেদ্য ছাড়াও সেখানে ছোট গোপাল সোনাদের জন্য ছিল চকলেট বিস্কুট কেক ইত্যাদি নতুন ধরনের খাবার। যা পেয়ে হয়তো তারা খুব খুশি হয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষদের জন্য আয়োজিত হয়েছে খাদ্য বিতরণ। বিপুল ভক্তবৃন্দের মধ্যে পোলাও আলুর দম এবং পরমান্য সহ প্রসাদ বিতরণ করতে দেখা গেল দাস বাড়ির সদস্যদের। মহা আনন্দে প্রসাদ সংগ্রহ এবং প্রসাদের স্বাদ উপভোগ করেছেন ভক্তবৃন্দরা। পরিবারের সদস্যা তথা পরিবারের প্রধান উদ্যোক্তা জুলি দাস জানিয়েছেন তার ইচ্ছা পরবর্তী বছরে আরো বড় করে এই উৎসব করার। আজ যেখানে ১০০ গোপালা আসছে হয়তো পরের বছর সেখানে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় হাজারে। ভগবানের আরতিসহ কীর্তন সহযোগে মুখরিত হয়ে উঠেছে পরিবারসহ এলাকার মানুষজন। জয়গোপাল ধ্বনিতে প্রত্যেকের সুস্থতা কামনা করেছে পরিবারে সদস্যরা।

