Type Here to Get Search Results !

Scottish church College : স্কটিশ চার্চের হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু! ঘনীভূত হচ্ছে কুয়াশা

 রাতদিন ওয়েবডেস্ক : স্কটিশ চার্চ কলেজের এক তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তিলোত্তমায়। মৃত ছাত্রীর নাম ঋষিতা বণিক, যাঁর বাড়ি আদতে ত্রিপুরায়। কলকাতার কলেজ হস্টেল থেকেই তিনি পড়াশোনা চালাতেন। 


গত ২৪ জানুয়ারি হস্টেলের অন্দরেই আকস্মিক অসুস্থ হয়ে পড়েন ঋষিতা। তড়িঘড়ি তাঁকে হস্টেলের সিক-রুমে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি অচৈতন্য হয়ে পড়েন। সেখান থেকে উদ্ধার করে তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

​ঘটনার গুরুত্ব বুঝে বড়তলা থানার পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তের কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে, খাবারের মাধ্যমে শরীরে বিষক্রিয়া হওয়ার ফলে এই মর্মান্তিক পরিণতি ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সত্য উদ্ঘাটনে ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার সুবিধার্থে তাঁর নখ ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে এটি কোনও দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও গভীর রহস্য লুকিয়ে রয়েছে। আপাতত সবকটি দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad