Type Here to Get Search Results !

Amit Shah : আজ বঙ্গে শাহ, ব্যারাকপুর ও শিলিগুড়িতে জোড়া সাংগঠনিক সভা।

রাতদিন ওয়েবডেস্ক : বাংলায় শাহের মেগা সফর ও সাংগঠনিক সভা আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কর্মীদের চাঙ্গা করতে আজ তাঁর দুটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা রয়েছে। সকাল ১১টা নাগাদ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে প্রথম সম্মেলন। বনগাঁ, বসিরহাট ও বারাসত সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে এই বৈঠক।

বিকেলে তিনি উড়ে যাবেন উত্তরবঙ্গে। বাগডোগরা সংলগ্ন এলাকায় শিলিগুড়ি বিভাগের বিজেপি কর্মীদের নিয়ে বড় সভা করবেন তিনি। বেলডাঙা হিংসায় এনআইএ তদন্ত মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঘটা সাম্প্রতিক অশান্তির তদন্তভার নিল এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আজ থেকেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় এই সংস্থা। এই ঘটনায় ইতিমধ্যে চারটি পৃথক মামলা রুজু হয়েছে। পানীয় জল পরিষেবা ব্যাহত আজ কলকাতার দক্ষিণ ও পশ্চিমের একটি বড় অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। গার্ডেনরিচ জলপ্রকল্পে রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল সাড়ে ৯টা থেকে এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা।ব্যারাকপুরের কর্মসূচি সেরে কলকাতা বিমানবন্দর হয়ে শাহ উড়ে যাবেন শিলিগুড়ির উদ্দেশে। বাগডোগরা বিমানবন্দরে নামবেন। বিমানবন্দরের অদূরেই এয়ারফোর্স মাঠে শিলিগুড়ি বিভাগের কর্মী সম্মেলন। সেখানে ডাকা হয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের। বেলা ৩টে ২০-তে সেখানে পৌঁছোনোর কথা শাহের। এই কর্মসূচি সেরে তিনি বাগডোগরা থেকে দিল্লি রওনা দেবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad