Type Here to Get Search Results !

Vande Bharat : বন্দে ভারত স্লিপার এবার নবদ্বীপেও থামবে ট্রেন জেনে নিন রুট ও সময়সূচী।

 রাতদিন ওয়েবডেস্ক : সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে বড় ঘোষণা করল ভারতীয় রেল। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ দেওয়া হলো নবদ্বীপ ধাম স্টেশনে। রেলের এই সিদ্ধান্তে খুশি নদীয়া জেলাসহ মায়াপুর ও নবদ্বীপের পর্যটকরা।


 রেল সূত্রে খবর হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি যে যে প্রধান স্টেশনগুলোতে থামবে সেগুলি হলো ব্যান্ডেল,নবদ্বীপধাম,কাটোয়া,আজিমগঞ্জ নিউ ফারাক্কা,মালদা টাউন, আলুয়াবাড়ি রোড,নিউ জলপাইগুড়ি ,জলপাইগুড়ি রোড,নিউ কোচবিহার,নিউ আলিপুরদুয়ার,নিউ বনগাইগাঁও, রঙ্গিয়া,কামাখ্যা।ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যে ৬:২০ মিনিটে। নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছাবে সন্ধ্যে ৭:৩৬ মিনিটে এবং ঠিক দু-মিনিট পর অর্থাৎ ৭:৩৮ মিনিটে ট্রেনটি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। সম্পূর্ণ বাতানুকূল এই ট্রেনের ভাড়া নিয়ে নির্দিষ্ট তালিকা এখনো প্রকাশ না হলেও রেলমন্ত্রক জানিয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এর ভাড়া নির্ধারণ করা হবে। মধ্যবিত্তের হাতের নাগালে থেকেই এই অত্যাধুনিক ও আরামদায়ক সফরের সুযোগ পাওয়া যাবে। উত্তরবঙ্গ ভ্রমণ বা কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য কামরূপ এক্সপ্রেস বা তিস্তা তোর্সার মতো ট্রেনের পাশাপাশি এই বন্দে ভারত স্লিপার নবদ্বীপবাসীর জন্য যাতায়াতের এক নতুন দিগন্ত খুলে দিল।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad