Type Here to Get Search Results !

Toy Train : আবার টয়ট্রেনে জঙ্গল সাফারি? শুরু হল পরিষেবা এ বার অভয়ারণ্য দিয়ে ছুটবে পাহাড়ের খেলনা গাড়ি।

 রাতদিন ওয়েবডেস্ক: পাহাড়প্রেমী পর্যটকদের জন্য সুখবর। দীর্ঘ ছয় বছর পর উত্তরবঙ্গের পাহাড়ি পথে ফের শুরু হলো টয় ট্রেনের বিশেষ জঙ্গল সাফারি পরিষেবা। রবিবার ১১ জানুয়ারি থেকে শিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি পর্যন্ত এই পরিষেবা। 

নতুন কী থাকছে এই সফরে?এবারের জঙ্গল সাফারি সাজানো হয়েছে সম্পূর্ণ নতুন মোড়কে। রেল সূত্রে খবর এবার পিপিপি মডেলে বেসরকারি সংস্থার সহযোগিতায় এই পরিষেবা চালানো হবে। শিলিগুড়ি জংশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি তিনধারিয়া হয়ে গয়াবাড়ি পৌঁছাবে এবং পুনরায় শিলিগুড়িতে ফিরে আসবে।বেসরকারি সংস্থার অধীনে থাকা কামরাগুলিতে প্রাতরাশ মধ্যাহ্নভোজন এবং বিকেলের জলখাবারের ব্যবস্থা থাকছে। মেনুতে থাকছে স্থানীয় মোমো এবং বিখ্যাত দার্জিলিং চা।তিনধারিয়া স্টেশনে বিরতির সময় পর্যটকদের জন্য নেপালি লোকনৃত্য এবং স্থানীয় সংস্কৃতির প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। 

এছাড়া থাকছে তিনধারিয়া স্মৃতিবন পার্ক ভ্রমণের সুযোগ।পর্যটকদের সুবিধার্থে দুই ধরনের ভাড়ার কাঠামো রাখা হয়েছে বেসরকারি কামরা  মাথাপিছু ভাড়া ২,১৯৯ টাকা। এতে ভ্রমণ ছাড়াও খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। যারা শুধুমাত্র যাতায়াত করতে চান তাঁদের জন্য সিঙ্গল ট্রিপের ভাড়া ৫০০ টাকা এবং রাউন্ড ট্রিপের ভাড়া ১,০০০ টাকা রাখা হয়েছে। কবে চলবে এই ট্রেন? প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রতি শনি ও রবিবার এই বিশেষ জয়রাইডটি চালানো হবে। পর্যটন ব্যবসায়ীদের মতে এই পরিষেবার ফলে পাহাড়ের পর্যটনে নতুন প্রাণের সঞ্চার হবে। করোনার আগে রংটং পর্যন্ত এই জঙ্গল সাফারি চালু হলেও নানা কারণে তা বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বছরে এই পরিষেবা ফের চালু হওয়ায় খুশি উত্তরবঙ্গের পর্যটন মহল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad