রাতদিন ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া।প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। এক সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে ডার্ক ওয়েবে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
ঠিক কী ঘটেছে সফটওয়্যার নিরাপত্তা সংস্থা ম্যালওয়্যারবাইটস প্রথম এই বিষয়টি প্রকাশ্যে আনে। তাদের দাবি সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের নাম ইমেল আইডি ফোন নম্বর এবং বাড়ির ঠিকানার মতো অত্যন্ত সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে। ডার্ক ওয়েবে এই বিশাল তথ্যভাণ্ডার এখন নিলামে বা সরাসরি বিক্রির জন্য রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে পাসওয়ার্ড ফাঁস না হলেও এই ধরনের তথ্য ব্যবহার করে হ্যাকাররা অন্যান্য সামাজিক মাধ্যম বা আর্থিক অ্যাকাউন্টে হানা দিতে পারে। ভুয়া ইমেল পাঠিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা সহজ হবে।
আপনার পরিচয় ব্যবহার করে অন্য কেউ অপরাধমূলক কাজ করতে পারে।ইমেল ও ফোন নম্বর জানা থাকলে হ্যাকারদের পক্ষে পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করা সহজ হয়। পাসওয়ার্ড রিসেট ইমেল ও মেটা-র বক্তব্য সম্প্রতি বহু ব্যবহারকারী অভিযোগ করেছেন যে তারা ইনস্টাগ্রাম থেকে হঠাৎই পাসওয়ার্ড বদলানোর ইমেল পাচ্ছেন। ম্যালওয়্যারবাইটসের দাবি এই ইমেলগুলোর সাথে তথ্য ফাঁসের ঘটনার যোগ থাকতে পারে। তবে ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা প্রাথমিকভাবে এই বড় মাপের তথ্য ফাঁসের দাবি অস্বীকার করেছে। তাদের মতে এটি একটি প্রযুক্তিগত ত্রুটি হতে পারে যার মাধ্যমে বাইরের কেউ পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট পাঠাতে পেরেছিল তবে সিস্টেম হ্যাক হয়নি।
