Type Here to Get Search Results !

BLOs of Bhabanipur Assembly : ভবানীপুরের ৩টি ওয়ার্ডে বাড়তি নজরদারির নির্দেশ মমতার রিপোর্ট জমা দিতে হবে ববিকে।

রাতদিন ওয়েবডেস্ক : সামনেই নির্বাচন, আর তার আগেই নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে কোমর বেঁধে ময়দানে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের বাড়ির সংলগ্ন দপ্তরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিএলএ-দের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।কাউন্সিলরদের উপস্থিতিতে এই বৈঠকে নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভোটার তালিকা সংশোধনের এই পর্বে বিন্দুমাত্র খামতি রাখা যাবে না।

মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ৬৩ এবং ৭২ নম্বর ওয়ার্ডে বাড়তি পরিশ্রম করতে হবে। এই দুই ওয়ার্ডে অবাঙালি হিন্দু ভোট বেশি এবং গত লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল পিছিয়ে ছিল। তাই ভোটার তালিকায় যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে কড়া নজর দিতে বলা হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত ৭৭ নম্বর ওয়ার্ডে ভোটারদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। তিনি বিএলএ-দের নির্দেশ দিয়েছেন খসড়া তালিকা ও পূর্ণাঙ্গ তালিকার প্রতিটি নাম যেন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। প্রতিদিনের স্ক্রুটিনির রিপোর্ট জমা দিতে হবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে। তিনিই এই কাজের তদারকি করবেন এবং সরাসরি নেত্রীকে রিপোর্ট দেবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ভবানীপুরের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছেন এবং সেখানে ধারাবাহিক কর্মসূচি করছেন। শুভেন্দুর এই সক্রিয়তার মাঝেই মমতার এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, প্রথম পর্বের তালিকায় ভবানীপুর থেকে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল, যাদের বেশিরভাগই মৃত বলে জানানো হয়। তবে নেত্রীর আশঙ্কা এর আড়ালে আসল ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হতে পারে। তাই ভোটের আগে ঘর গোছাতে বিএলএ-দের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad