Type Here to Get Search Results !

Sanitary Pads To Schoolgirls : স্কুলে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড বাধ্যতামূলক, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের।

রাতদিন ওয়েবডেস্ক : দেশের নারীশিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, ঋতুকালীন স্বাস্থ্যবিধি বজায় রাখা প্রতিটি ছাত্রীর মৌলিক অধিকার। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত জীবনের অধিকার এর অবিচ্ছেদ্য অংশ এটি।

দেশের সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং বেসরকারি স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড নিশ্চিত করতে হবে। আদালত নির্দেশ দিয়েছে যে, এই প্যাডগুলো যেন বায়ো-ডিগ্রেডেবল বা পরিবেশবান্ধব হয়। প্রতিটি স্কুলে ছাত্রীদের জন্য আলাদা এবং পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা থাকতে হবে। বিশেষ করে ছাত্রীদের জন্য উপযুক্ত পরিকাঠামো রাখা বাধ্যতামূলক। স্কুলের শৌচাগার চত্বরেই স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন এবং ব্যবহৃত প্যাড ফেলার জন্য আধুনিক ডিসপোজাল বিনের ব্যবস্থা করতে হবে। যদি কোনও বেসরকারি স্কুল এই নির্দেশ মানতে অস্বীকার করে, তবে তাদের স্বীকৃতি বাতিল করার হুঁশিয়ারিও দিয়েছে আদালত।২০২৪ সালের ডিসেম্বরে সমাজকর্মী জয়া ঠাকুর একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তাঁর আবেদনে বলা হয়েছিল, উপযুক্ত পরিকাঠামো এবং স্যানিটারি প্যাডের অভাবে প্রতি বছর অসংখ্য ছাত্রী স্কুলছুট হয়। সেই মামলার প্রেক্ষিতেই আদালত জানিয়েছে, পিরিয়ড নিয়ে সামাজিক জড়তা কাটাতে এবং মেয়েদের মর্যাদা রক্ষায় রাষ্ট্রকে দায়িত্ব নিতেই হবে।আদালত আরও জানিয়েছে, এসসিইআরটি কে পাঠ্যক্রমে ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা অন্তর্ভুক্ত করতে হবে। এই নির্দেশ কার্যকর করতে কোনও রাজ্য গাফিলতি করলে সংশ্লিষ্ট প্রশাসনকে জবাবদিহি করতে হবে বলেও সতর্ক করেছে শীর্ষ আদালত।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad