রাতদিন ওয়েবডেস্ক : বাংলার সর্বস্তরের মানুষের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন স্তরে ঘটে যাওয়া অবিচার, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করা।
সম্প্রতি টালা ঝিল পার্কে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল , যেখানে আরতি সেনগুপ্ত নামে এক ভদ্রমহিলা কে আজ থেকে ঠিক ১৫ বছর আগে কলকাতা পৌরসভার একটি গাড়ির ধাক্কায় মর্মাহত ভাবে হত্যা হয়। এই ঘটনা সমাজের সর্বস্তরে শোক ও প্রতিবাদের ঝড় তোলে।জনসমাজ কল্যাণ সংস্থ (JSS) এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি আন্দোলন শুরু করেছিল তাদের দাবি, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং অপরাধীদের চরমতম শাস্তি দিতে হবে। তারা আরও দাবি করেছেন যে পার্কের নাম পরিবর্তন করে ‘আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান’ করার দাবি এবং মৃত্যুর কারণ ও তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁর সুপুত্র কিংশুক সেনগুপ্ত।
এই আন্দোলনের অংশ হিসেবে ১১ই জানুয়ারি সকাল ৯ টায় একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। এই সমাবেশে বাংলার সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে যাতে তারা এই সামাজিক অবিচারের বিরুদ্ধে একত্রিত হতে পারে। জনসমাজ কল্যাণ সংস্থর পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা এই ধরনের ঘটনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং সমাজে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করতে চায়।এই ঘটনা আমাদের সমাজের জন্য একটি শিক্ষা যে, আমাদের আরও সচেতন হতে হবে এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা যদি একত্রিত হয়ে এই ধরনের অপরাধের বিরুদ্ধে লড়াই করি, তাহলে সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।
