Type Here to Get Search Results !

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এবার থেকে প্যাকেট করা খাবার পরিবেশন করা হবে

রাতদিন ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এবার থেকে প্যাকেট করা  খাবার পরিবেশন করা হবে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে নষ্ট খাওয়ার বিতরণের প্রসঙ্গকে সামনে নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভাতে নষ্ট বিরিয়ানি বিতরণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে কোনরকম রান্না করা খাবার না রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূলের মুখ্যসূচিব। সূত্রের খবর, নিরাপত্তার কারণেই মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের গুটিকয়েক নিয়মবিধি বদলে ফেলা হল। শনিবার মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী (HK Dwibedi) নবান্ন থেকে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে নয়া নিয়মের কথা ঘোষণা করলেন। 

নয়া নিয়মে বলা হয়েছে, এবার থেকে মুখ্যমন্ত্রীর কোনও অনুষ্ঠানে রান্না করা খাবার পরিবেশন করা যাবে না। দিতে হবে প্যাকেটজাত শুকনো খাবার (Packaged dry food)।সম্প্রতি জেলায় জেলায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানগুলিতে খাবারের মান নিয়ে নবান্নে (Nabanna) বেশ কিছু অভিযোগ জমা পড়েছে বলে খবর। বড় সভা বা অনুষ্ঠানের ক্ষেত্রে বেশি সংখ্যক মানুষের রান্না করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে কর্মীদের। সম্প্রতি শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর পাট্টা বিলি অনুষ্ঠানেও এমনই সমস্যা হয়েছিল। সেখানে রান্না হওয়া বিরিয়ানি নষ্ট হয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন ঃ সন্তানের জন্ম দিয়েই, পরীক্ষায় বসলেন ডুয়ার্স কন্যা

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এবার থেকে প্যাকেট করা  খাবার পরিবেশন করা হবে। সমস্ত কিছু নিয়ম নিরাপত্তা এবং খাদ্যের মান সঠিক রাখতেই এবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,  মুখ্যমন্ত্রীর জনসভায়  মিলবে প্যাকেটজাত দ্রব্য। কারণ হিসেবে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর সভাতে নিরাপত্তার দিকটি ঠিক রাখতে গিয়ে রান্না করা  খাদ্যের মান সঠিক থাকে না। সেজন্যই এবার থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে প্যাকেটজাত খাদ্য পরিবেশন করা হবে। সেদিকে অবশ্য প্যাকেট যত দ্রব্য গুলির এক্সপায়ারি ডেটটি যাচাই করতেও নির্দেশ দেয়া হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad