Type Here to Get Search Results !

সন্তানের জন্ম দিয়েই, পরীক্ষায় বসলেন ডুয়ার্স কন্যা

রাতদিন  ওয়েবডেস্ক :  সন্তানের জন্ম দিয়েই, পরীক্ষায় বসলেন ডুয়ার্স কন্যা। শনিবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। শুক্রবার পুত্রসন্তানের জন্ম দিয়ে পরের দিনই  হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন আলিপুরদুয়ারের (Alipurduar) মালঙ্গি চা বাগানের স্নেহা কান্দুলনা(Sneha Kandulona)। সূত্রের খবর অনুযায়ী, স্নেহা মাধ্যমিক পরীক্ষার দুটি বিষয় ভালোভাবেই দিয়েছেন। শুক্রবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানে সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন। পরের দিন থাকা ভূগোল পরীক্ষা হাসপাতালে বসেই পুত্র সন্তানকে কোলে নিয়ে দেন। কালচিনির লতাবাড়ি(Kalchini Latabari) ব্লক হাসপাতালের বেডে একেবারে ছেলে কোলে নিয়ে পরীক্ষা দিয়েছে স্নেহা। 

স্নেহার এই সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। আবার অনেকে বলছেন চা বাগানের মেয়েরা লড়াই করতে জানে। সেই কারণেই স্নেহা এক অন্য লড়াইয়ের ইতিহাস তৈরি করল। জানা গিয়েছে, কালচিনি ব্লকের মালঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা স্নেহা কান্দুলনা হাসিমারা হিন্দি হাইস্কুলের দশম শ্রেণির পড়ুয়া। এই বছর তাঁর মাধ্যমিক পরীক্ষা পড়েছে কালচিনির হাসিমারা হাই স্কুলে।দশ মাসের অন্তঃসত্ত্বা স্নেহা ঠিক করে জীবনের বড় পরীক্ষা দেবে সে।

আরও পরুন ঃ মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এবার থেকে প্যাকেট করা খাবার পরিবেশন করা হবে

সন্তানের জন্ম দিয়েই, পরীক্ষায় বসলেন ডুয়ার্স কন্যা। হাসপাতালে যান কালচিনির বিডিও প্রশান্ত বর্মন(Prashanta Barman)। বিডিও বলেন, “ স্নেহার জেদ ও মনোবল আমাদের উৎসাহ দেয়। ওকে আমরাই হাসপাতালে ভরতি করি। দু'দিন পর চিকিৎসকরা ওকে ছুটি দেবে বলেছেন। এর পরের পরীক্ষাগুলোতে ওকে বাড়ি থেকে নিয়ে যাওয়া ও নিয়ে আসার সব ব্যবস্থা করব আমরা ব্লক প্রশাসন। "পুত্র সন্তান জন্ম হওয়ায় খুশি স্নেহা। তিনি বলেন, “ ছেলে হয়েছে। খুব ভাল হয়েছে। কিন্তু তা বলে নিজের জীবনের প্রথম বড় পরীক্ষা দেব না তা হয় না। তাই সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা দেব এবং ভালভাবে উত্তীর্ণ করবো। সকলেই আমার পাশে আছেন। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ব্লক প্রশাসনকেও

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad