Type Here to Get Search Results !

পাকিস্তানের পাশে চিন! শঙ্কায় আমেরিকা

রাতদিন ওয়েবডেস্ক : পাকিস্তানের পাশে চিন! পাকিস্তানের পাশে দাঁড়াল 'বন্ধু' চিন (China)। দিল ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এতে ভয় আমেরিকার,তাদের আশঙ্কা, পাকিস্তান (Pakistan) ও শ্রীলঙ্কার (Sri Lanka) মতো প্রতিবেশী দেশকে এভাবে ঋণ দেওয়ার পর চিন তার বলপূর্বক লাভ তুলতে পারে। সূত্রের খবর অনুযায়ী,  ভারত সফরে আসতে চলেছেন  মার্কিন (US) বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। এই অবস্থায় আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের সহকারী সচিব ডোনাল্ড লিউ (Donald Lu) জানাচ্ছেন, ''ভারতের নিকটবর্তী প্রতিবেশী দেশগুলিকে চিন ঋণ দেওয়ায় আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। 

এই ঋণকে ওই দেশগুলির উপরে জোর খাটিয়ে ফায়দা তোলার কাজে লাগানো হতে পারে, এই আশঙ্কা হচ্ছে আমাদের।'' পাকিস্তানের মিত্রতা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় রয়েছে আমেরিকা। ডোনাল্ড লিউ(Donald Lu) আরও জানিয়েছেন, ''আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। কথা বলছি অন্য দেশগুলির সঙ্গেও।'' চিন নিয়ে  ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

আরও পড়ুন ঃ হদিশ মিললো হৈমন্তী গঙ্গোপাধ্যায় এর নতুন ঠিকানার

পাকিস্তানের পাশে চিন! আন্তর্জাতিক সংস্থাটির শর্ত মেনে মঙ্গলবার নতুন বিল পাশ হয় পাক সংসদে। আই এফএমের কয়েকটি কঠিন শর্ত মেনেই  ঋণ নিতে বাধ্য হয়েছে পাকিস্তান। যাতে পশু সবচেয়ে খারাপ অবস্থা হতে চলেছে, পাকিস্তানের আমজনতার। ঋণ গুলির মোটা টাকা শোধ করা হবে পাকিস্তানের আমজনতার মধ্য দিয়েই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad