রাতদিন ওয়েবডেস্ক : হদিশ মিললো হৈমন্তী গঙ্গোপাধ্যায় এর নতুন ঠিকানার। কুন্তল ঘোষের রহস্যময় নারীর নাম বাইরে আসতেই ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। হৈমন্তী গঙ্গোপাধ্যায়(Haimanti Gangopadhyay) নামে ওই মহিলা পেশায় একজন মডেল এবং টলিউড অভিনেত্রী। দুর্নীতির টাকা-পয়সা লেনদেন হতো তার কাছেই। হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের এর নাম বাইরে আসতেই একের পর এক হানা দেওয়া হয়েছে তার বাড়ি এবং সম্পত্তিতে। কিন্তু তার বেশিরভাগই তালা বন্ধ।
সূত্রের খবর অনুযায়ী, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাড়ি হাওড়ায়। কয়েক বছর আগেই বিয়ে করেছিলেন গোপাল দলপতিকে(Gopal Dolopati)। বিয়ের পর থেকে গোপাল দলপতির সাথে বেহালা একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। লেকটাউনে ছিল একটি পার্লার। হৈমন্তী গঙ্গোপাধ্যায় নাম সামনে আসতেই বাড়ি থেকে ফ্ল্যাট থেকে দোকান সবকিছুই তালা বন্ধ। এছাড়াও হদিশ মিললো তাদের একটি বিনোদন সংস্থার। ইতিমধ্যেই ফ্ল্যাটের সামনে ভিড় জমিয়েছেন প্রতিবেশী থেকে শুরু করে মিডিয়ার লোকজনেরা। প্রতিবেশীরা দাবি করেছেন এই ফ্ল্যাটেই নাকি নিয়মিত থাকতেন হৈমন্তী এবং গোপাল।
আরও পড়ুন ঃ বিয়ের পর স্ত্রীর কথায় নতুন নামেই অভিষেক করলেন গোপাল দলপতি
হদিশ মিললো হৈমন্তী গঙ্গোপাধ্যায় এর নতুন ঠিকানার। অবশ্য গোপাল দলপতির নাম বদলে আরমান দলপতি রাখেন। বেহালায় তাদের ফ্ল্যাটের বাইরে আবর্জনার স্তূপ থেকে হদিশ মিললো রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার লেখা একটি কাগজের। টেট দুর্নীতিতে(TET exam) জড়িয়ে থাকা শিক্ষার্থীদের সাথে কোন মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থা।

