রাতদিন ওয়েবডেস্ক : বিয়ের পর স্ত্রীর কথায় নতুন নামেই অভিষেক করলেন গোপাল। শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষের রহস্যময় নারীর খোঁজে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হৈমন্তী গঙ্গোপাধ্যায় নামে এক অভিনেত্রী সন্ধান পেয়েছেন। ইনি সেই কুন্তলের রহস্যময় নারী। যার কাছেই হতো দুর্নীতির সব টাকার লেনদেন। গোপাল দলপতি স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম সামনে আসতেই বেরিয়ে পড়ল একের পর এক রহস্যময় তথ্য।
সূত্রের খবর অনুযায়ী, হৈমন্ত মুখোপাধ্যায় গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী। আগে প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের পর হৈমন্তীকে বিয়ে করেন গোপাল দলপতি। বিয়ের পরে স্ত্রীর কথাতে গোপাল থেকে আরমান নাম বদলে ফেলেন তিনি । হৈমন্তী পেশায় একজন মডেল এবং বেশ কয়েকটি অভিনয় করেছেন। অভিনয় সূত্রেই গোপালের সাথে আলাপ হওয়ার পর বিয়ে করেন তারা। সোশ্যাল মিডিয়া জুড়ে হৈমন্তীর নাম সামনে আসতেই তার একের পর এক ছবি বাইরে বেরিয়ে আসছে। হৈমন্তী সাথে মদন মিত্রের তোলা একটি ছবি ইতিমধ্যে শেয়ারও করেছেন মদন মিত্র। টলিউডের এক প্রযোজকের কথায় হৈমন্তীকে তারা সেরকম ভাবে চেনেন না।বাড়ির রং এবং কাঠির মিস্ত্রির অনেক বলাতে হৈমন্তীকে নিজের সিনেমায় ছোট্ট একটি চরিত্রের জন্য বেছে নেন।
আরও পড়ুন ঃ হদিশ মিললো হৈমন্তী গঙ্গোপাধ্যায় এর নতুন ঠিকানার
বিয়ের পর স্ত্রীর কথায় নতুন নামেই অভিষেক করলেন গোপাল। হৈমন্তী মুখোপাধ্যায়ের নাম সামনে আসতে ইতিমধ্যে হাওড়ায় অবস্থিত তার বাড়িতে মিডিয়া সহ পাড়াপর্শীরা ভিড় জমিয়েছেন। সদস্যদের কথায় তারা জানতেনই না হৈমন্তী এরম কোন ব্যাপারে জড়িয়ে আছেন বলে । হৈমন্তীর মা জানিয়েছেন মেয়ের বাড়িতে সেরকম আসা যাওয়া ছিলনা। প্রতিবেশীরা বলেন প্রায়ই বাড়ির সামনে বিলাসবহুল গাড়ি নিয়ে বাড়িতে আসা যাওয়া ছিল মেয়ে জামাইয়ের।

