Type Here to Get Search Results !

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ম্যাচে জয়ী ভারত, স্কোর নিয়ে ভবিষ্যৎবাণী সৌরভের

রাতদিন ওয়েবডেস্ক :  ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ম্যাচে জয়ী ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতবে ৪-০ ব্যবধানে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এ কথা জানিয়েছেন। ভারত ইতিমধ্যেই ২-০-এ এগিয়ে রয়েছে সিরিজে। যদিও মার্চে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট ম্যাচ। ইতিমধ্যে অস্ট্রেলিয়ান সিরিজে চোট পেয়েছেন অনেকেই। তার মাঝে ভবিষ্যৎবাণী করে বসলেন সৌরভ গাঙ্গুলী। 

প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন , ''সিরিজ ৪-০, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি । অস্ট্রেলিয়ার পক্ষে ভারতকে হারানো কঠিন। এই ধরনের পরিস্থিতিতে আমরা অনেক শক্তিশালী দল এবং অস্ট্রেলিয়ার থেকে বহুগুণে এগিয়ে।'' দ্বিতীয় ম্যাচে রবীন্দ্র জাদেজা প্রত্যাবর্তনের পরে স্বপ্নের ফর্মে রয়েছেন। দুটো টেস্টের পরে তাঁর উইকেট সংখ্যা ১৭। উইকেট প্রাপকের তালিকায় সবর আগে জাদেজা।

আরও পড়ুন ঃ মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এবার থেকে প্যাকেট করা খাবার পরিবেশন করা হবে

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ম্যাচে জয়ী ভারত। মার্চ থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। প্রথম দুটো টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স দেখার পরে প্রাক্তনরা বলেছেন এই অস্ট্রেলিয়ার পক্ষে ভারতকে আটকে রাখা সম্ভব নয়। হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটার কটাক্ষ করে বলেছেন, ১০ ম্যাচের সিরিজ হলেও ভারত ১০-০ জিতবে। ভাজ্জির প্রাক্তন অধিনায়কও জানিয়ে দিলেন, এবারের সিরিজ জিতবে ভারতই। এবং ফল হবে ভারতের অনুকূলে ৪-০। তাহলে কি সত্যিই ভারত হারাতে চলেছে ক্যাঙ্গারু দেশের ক্রিকেটারদের ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad