Type Here to Get Search Results !

জঞ্জালের ভেতর থেকে মিলল দুর্নীতির স্ক্রিপ্ট , টেট দুর্নীতিতে নাম জড়ালো হৈমন্তীর

রাতদিন ওয়েবডেস্ক : জঞ্জালের ভেতর থেকে মিলল দুর্নীতির  স্ক্রিপ্ট । কুন্তল ঘোষ শেষমেশ আদালতে যাওয়ার পথেই আরেকজনের নাম বলে গেলেন। তিনি আর কেউই নন, তিনি হাওড়ার বাসিন্দা হৈমন্তী গঙ্গোপাধ্যায়। পেশাগতভাবে তিনি মডেল। টেট দুর্নীতিতে হৈমন্তীর নাম প্রকাশে আসতেই হাওড়ায় থাকা তার বাড়ি সকলের নজরে রয়েছে। বৃহস্পতিবারই ধৃত ছাত্রনেতা কুন্তল ঘোষ এই কাণ্ডে এক রহস্যময় নারীর জড়িত থাকার কথা বলেছিলেন। সিবিআই-কে দেওয়া সেই তথ্যের ভিত্তিতে খোঁজ পড়েছিল হৈমন্তী গঙ্গোপাধ্যায় নামে ওই নারীর। 

শুক্রবার জানা গেল, তাঁর বাড়ি হাওড়ায় (Howrah)। বাকসাড়া রোডের সেই প্রাসাদোপম বাড়ি থেকে মডেল-অভিনেত্রী হিসেবে হৈমন্তীর উত্থান প্রায় উল্কার গতিতে। দুর্নীতির সব টাকা নাকি হৈমন্তীর কাছেই। অভিনেত্রী হিসেবে টলিউডে মুখ চেনা হচ্ছিল হৈমন্তীর। বছর আটেক আগে গোপাল দলপতির সঙ্গে আলাপ হয় তাঁর। তারপর ঘনিষ্ঠতা, প্রেম, বিয়ে। গোপালের দ্বিতীয় স্ত্রী হাওড়ার যুবতী। জানা যাচ্ছে, হৈমন্তীর সঙ্গে বিয়ের পর তাঁর কথাতেই নিজের নাম বদলে আরমান গঙ্গোপাধ্যায় হন গোপাল দলপতি। 

আরও পড়ুন ঃ  ফের মেট্রোতে আগুন

জঞ্জালের ভেতর থেকে মিলল দুর্নীতির স্ক্রিপ্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলদের থেকে গোপাল দলপতির নাম জানতে পেরে তাঁকে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই (CBI)। তবে গোপালের দাবি ছিল, তাঁর সামনে টাকাপয়সার লেনদেন হয়েছে, কিন্তু তিনি কোনও টাকা নেননি।কুন্তল ঘোষ সিবিআই কে জানান গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর  কাছেই থাকতো সব লেনদেনের টাকা। যদিও হাওড়ায় থাকা হৈমন্তীর বাবার বাড়িতে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কিছু জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad