রাতদিন ওয়েবডেস্ক : কলকাতার মেট্রোয় ফের আগুন। বিপাকে পড়তে হলো যাত্রীদের। ফের মেট্রোয় আগুন আতঙ্ক। শুক্রবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী (New Garia) মেট্রো থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। রবীন্দ্রসদন স্টেশনে এই ঘটনা নজরে আসার পর যাত্রী সুরক্ষায় তাঁদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, দক্ষিণেশ্বর থেকে গড়িয়াগামী মেট্রোতে দেখে যাত্রীদের নিরাপদ ভাবে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে নামিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন ঃ যোগীর বিরুদ্ধে একাধিকবার মামলা করায় এক লক্ষ টাকা ক্ষতিপূরণ সাংবাদিকের
শুক্রবার দুপুর ১২.২৩ নাগাদ নিউ গড়িয়াগামী মেট্রো রবীন্দ্রসদন (Rabindra Sadan) স্টেশনে পৌঁছলে মেট্রোর নিচ থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। মেট্রো কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে সমস্ত রেক খালি করে দেওয়া হয়। সাড়ে ১২টা নাগাদ মেট্রোটিকে নিউ গড়িয়া কারশেডের লক্ষ্যে পাঠানো হয়। ওই মেট্রোয় আর যাত্রীদের উঠতে দেওয়া হয়নি। কিছুক্ষণের জন্য মেট্রো চলাচল বন্ধ রাখা হয় । পর্যন্ত ঠিক কি কারনে মেট্রো থেকে ধোঁয়া তা জানা সম্ভব হয়নি। আদৌ কি মেট্রো থেকে ধোঁয়া উঠেছে নাকি অন্য কোন আগুন দেখেই অনুমান করা হয়েছে সেটি মেট্রোর আগুন, তা খতিয়ে দেখা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।

