রাতদিন ওয়েবডেস্ক : যোগীর বিরুদ্ধে একাধিকবার মামলা করায় এক লক্ষ টাকা ক্ষতিপূরণ সাংবাদিকের। বিজেপি সরকারের শাসনে রাম রাজ্য করার লক্ষ্যের বিরুদ্ধে গিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজেপির নেতৃত্বদের। বিজেপির মুখ্য চিত্তদের মধ্যে যোগী আদিত্যনাথ এর ভাষণে এবং উত্তরপ্রদেশে একাধিকবার পুরনো স্থানগুলির নাম নতুন করে দেওয়ার বিরোধিতা করতে দেখা গেছে বিরোধী পার্টির সদস্যদের থেকে শুরু করে আম জনতাদের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে বারবার পিটিশন দায়ের করেছেন এক সাংবাদিক। সেই সাংবাদিকের বিরুদ্ধে ১ লক্ষ টাকা জরিমানা করল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। ২০০৭ সালের গোরক্ষপুর হিংসার সময় ঘৃণাভাষণের মাধ্যমে জনতাকে উত্তেজিত করেছিলেন আদিত্যনাথ, এই মর্মেই অভিযোগ দায়ের করেন পারভেজ পারওয়াজ নামে এক সাংবাদিক। প্রসঙ্গত, এই হিংসা সংক্রান্ত সমস্ত মামলা বিচার নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
যোগীর বিরুদ্ধে একাধিকবার মামলা করায় এক লক্ষ টাকা ক্ষতিপূরণ সাংবাদিকের। ঘটনাটির সূত্রপাত হয়েছিল ২০০৭ সালের ২৭ জানুয়ারি। মহরমের শোভাযাত্রা চলাকালীন খুন হন এক হিন্দু যুবক। তারপরে ঘোষণা করা হয়েছিল ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিজেপি সরকার জানিয়ে দেয়, এই অভিযোগ দায়ের করার অনুমতি দেওয়া হবে না পারভেজের অভিযোগ, এই ঘটনার পরে খুনের বদলা নেওয়ার ডাক দেন তৎকালীন বিজেপি বিধায়ক যোগী আদিত্যনাথ। এই মর্মেই ঘটনার দেড় বছর পরে পিটিশন দায়ের করেন পারভেজ।
আরও পড়ুন ঃ জমি বিবাদ মিটিয়ে শান্তিনিকেতন থেকে লন্ডনের পথে অমর্ত্য সেন
কিন্তু হাইকোর্টের বিরুদ্ধে এগিয়ে পিটিশন দায়ের করেন পারভেজ। পরে সুপ্রিম কোর্টেও আবেদন জানান তিনি। তবে সমস্ত আদালতই তাঁর আবেদন খারিজ করে। ২০২২ সালে ট্রায়াল কোর্টেও আবেদন করেন পারভেজ। কিন্তু পুলিশি রিপোর্টের ভিত্তিতে খারিজ হয় সেই পিটিশনও। উলটে জরিমানা করা হয় পারভেজকে। আগামী চার সপ্তাহের মধ্যে ১ লক্ষ টাকা জমা দিতে হবে তাঁকে। অন্যথায় তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। যুদ্ধক্ষেত্রে আহত ভারতীয় সেনার জন্য যে তহবিল রয়েছে, সেখানেই জমা পড়বে এই জরিমানার অর্থ। আদালতে দীর্ঘদিন ধরে একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে অভিযোগ দায়ের এবং মামলা সংক্রান্ত বিষয়টি চালিয়ে যাওয়ার জন্য কাজে বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন। এত অর্থ কোথা থেকে পাচ্ছেন তিনি, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আসলে যোগী আদিত্যনাথের বিরোধী শক্তির চক্রান্তেই এতবার মামলা করছেন। এরা আসলে চাইছে উত্তরপ্রদেশ যেন উন্নতির পথে এগিয়ে যেতে না পারে।"

