Type Here to Get Search Results !

টেট পরীক্ষায় মানা হয়নি কোন নিয়ম! বিচাপতির সামনে স্বীকারক্তি পরীক্ষকদের

রাতদিন ওয়েবডেস্ক : টেট পরীক্ষায় মানা হয়নি কোন নিয়ম! স্বীকারক্তি পরীক্ষকদের।  টেট (TET) দুর্নীতিতে নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ৩০ জন ইন্টারভিউয়ারদের (Interviewers) নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন গঙ্গোপাধ্যায়। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করলে সেখান থেকে জানতে পারেন টেট(TET) পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্ট সঠিক পদ্ধতিতে নেওয়া হয়নি ছিল গাফিলতি। হাইকোর্টে শুনানির সময় তাঁরা স্বীকার করে নিলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (TET)-র অ্যাপ্টিটিউড টেস্ট ‘সঠিক পদ্ধতি’ মেনে হয়নি। সেই মর্মে নথিতেও সই করেছেন তাঁরা। সেই নথি প্রকাশ করলেন মামলাকারী প্রার্থীদের আইনজীবী। 

মামলাকারীদের আইনজীবী অরুন্ধতী তিওয়ারি আদালতে দাবি করেছিলেন, অনিয়ম হয়েছে। সঠিক পদ্ধতিতে কারও অ্যাপ্টিটিউড টেস্ট হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই তিন জেলার ৩০ জন ইন্টারভিউয়ারকে(Interviewer) ডেকে  শুনানি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Gangopadhyay )। সেখানেই ২৫ জন ইন্টারভিউয়ার(Interviewer) স্বীকার করেন, ‘সঠিক পদ্ধতিতে’ অ্যাপ্টিটিউড টেস্ট হয়নি। অনেক প্রার্থীর কোনও অ্যাপ্টিটিউড টেস্টই নেওয়া হয়নি বলেও তিনি জানান।

আরও পড়ুন ঃ জঞ্জালের ভেতর থেকে মিলল দুর্নীতির স্ক্রিপ্ট , টেট দুর্নীতিতে নাম জড়ালো হৈমন্তীর

টেট পরীক্ষায় মানা হয়নি কোন নিয়ম! স্বীকারক্তি পরীক্ষকদের। পরীক্ষকদের মধ্যে অনেকে জানান এই অ্যাপটিটিউড টেস্টে ব্যবহৃত পড়ার নিয়ম কানুন শিক্ষার্থী কতটা জানে তার ভিত্তিতেই তার সিলেকশন হয়। কিন্তু এটিটিউড টেস্টে কোনরকম সেই পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়া হয়নি। অনেকেই জানান তাদের অ্যাটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল বারান্দাতে। সেখানে কোনরকম ব্ল্যাকবোর্ড ও চক ডাস্টার ছিল না। কিন্তু টেট পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্টের পদ্ধতিতে  বলে দেওয়া রয়েছে অ্যাপটিটিউড টেস্টে শিক্ষার্থী কেমন ভাবে পড়াতে পারেন তার ভিত্তিতে তাকে গড় নাম্বার দেওয়া হয়। বিচারপতির সামনেই স্বীকার করা হয়েছে অ্যাপটিটিউড টেস্টে সঠিক পদ্ধতি মানা হয়নি।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad