Type Here to Get Search Results !

IPL Countdown : আইপিএলের প্রস্তুতি শুরু চেন্নাইয়ের, শিবিরে যোগ দিচ্ছেন ধোনি

 রাতদিন ওয়েবডেস্ক : রবিবার থেকেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই সুপার কিংস । বেশির ভাগ ভারতীয় ক্রিকেটার শিবিরে যোগ দিচ্ছেন। থাকছেন মহেন্দ্র সিংহ ধোনিও। চেন্নাই সূত্রে এমনটাই জানা গিয়েছে।চেন্নাইয়ের মুখ্যকর্তা কাশি বিশ্বনাথন ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটে জানিয়েছেন, “রবিবার থেকে আমাদের শিবির শুরু হয়ে যাচ্ছে। এমএসও শিবিরে যোগ দেবে। রবিবারের মধ্যেই ধোনি চেন্নাইয়ে এসে পড়বে।” ফলে নতুন মরসুমের আগে থেকেই ধোনিকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।সূত্রের খবর, চেন্নাইয়ের হাই-পারফরম্যান্স কেন্দ্রে শুরু হবে প্রস্তুতি শিবির।


প্রায় ১৫ জন ভারতীয় ক্রিকেটার প্রথম দফায় যোগ দেবেন। তবে বিশ্বকাপের দলে থাকা সঞ্জু স্যামসাং এবং শিবম ডুবে কিছুটা দেরিতে শিবিরে যোগ দেবেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর তাঁদের আসার সম্ভাবনা রয়েছে। সদ্য রঞ্জি ফাইনাল খেলা শ্রেয়স গোপালও কয়েক দিন পরে যোগ দেবেন।বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফ এখনই আসছেন না। ৭ মার্চের পর তাঁরা শিবিরে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। আপাতত সহকারী কোচ শ্রীধরন শ্রীরাম ও রাজীব কুমারের তত্ত্বাবধানে অনুশীলন চলবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশি ক্রিকেটারদের যাতায়াত নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনের পরিস্থিতির উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এ দিনই প্রকাশ্যে এসেছে পাঁচবারের আইপিএলজয়ী চেন্নাইয়ের নতুন জার্সি। সকাল ৭টা ৭ মিনিটে সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জার্সির উন্মোচন করা হয়। 

৭ নম্বরের সঙ্গে ধোনির বিশেষ সম্পর্ক সকলেরই জানা। সেই ইঙ্গিত রেখেই সময় বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। নতুন জার্সির মূল রং আগের মতোই হলুদ। তবে নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে কাঁধে সেনাবাহিনীর পোশাকের রং থাকত, এ বার তা জার্সির সামনে রাখা হয়েছে।গত আইপিএল মরসুম চেন্নাইয়ের জন্য হতাশাজনক ছিল। ১৪ ম্যাচের মধ্যে ১০টিতেই হেরে যায় তারা। ফলে দলগঠনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। রাভিন্দ্র জাদেজা ও স্যাম কার্রান-কে ছেড়ে দেওয়া হয়েছে। দলে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন। পাশাপাশি প্রশান্ত বীর ও কার্তিক শর্মার মতো তরুণ ক্রিকেটারদেরও নেওয়া হয়েছে।নতুন মরসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে চেন্নাই। ধোনির নেতৃত্ব ও অভিজ্ঞতা, সঙ্গে নতুনদের উদ্যম— এই সমীকরণেই সাফল্যের আশা দেখছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল। আইপিএল শুরুর আগেই তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না তারা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad