Type Here to Get Search Results !

PSL Lifeline : আইপিএল নিলামে অবিক্রীত, পাকিস্তান লিগে ডাক বাবরের বিতর্কিত প্রতিপক্ষের।

 রাতদিন ওয়েবডেস্ক : আইপিএলের নিলামে নাম থাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজির আগ্রহ পাননি। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ এবারের আইপিএলে অবিক্রীতই থেকে যান। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা হয়নি তাঁর। তবে সেই হতাশার মাঝেই নতুন সুযোগ এসে ধরা দিল পাকিস্তান সুপার লিগে। আইপিএলে উপেক্ষিত স্মিথকে দলে নিয়ে উচ্ছ্বসিত নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজ়।

এবার থেকে পাকিস্তান সুপার লিগে দলের সংখ্যা বেড়ে হয়েছে আট। নতুন সংযোজিত দলগুলির একটি সিয়ালকোট। পিএসএলে নিলামের বদলে ড্রাফ্ট পদ্ধতিতে ক্রিকেটার নেওয়া হয়। তার আগেই সরাসরি স্মিথকে দলে টেনেছে তারা। দলের কোচ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইন। স্মিথকে নেওয়ার সিদ্ধান্তে তাঁর প্রভাব রয়েছে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।তবে কয়েক দিন আগেও পাকিস্তান ক্রিকেট সমর্থকদের কাছে স্মিথ ছিলেন বিতর্কিত চরিত্র। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের অধিনায়ক হিসেবে খেলছিলেন তিনি। সেই দলে ছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজ়মও। একটি ম্যাচে ‘পাওয়ার সার্জ’ চলাকালীন বাবরের সঙ্গে স্মিথের মাঠের মধ্যেই মতবিরোধ প্রকাশ্যে আসে। সহজ এক রানের সুযোগে বাবরের ডাকে সাড়া দেননি স্মিথ, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাক ব্যাটার।এর পরের ওভারে স্মিথ ঝড় তুলে চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সেই সময় বাবর আউট হয়ে সাজঘরে ফেরার পথে নিজের রাগ চেপে রাখতে পারেননি। ওই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে মনে করেন, এই ঘটনার পরই বাবরকে জাতীয় দলের শিবিরে ডেকে নেওয়া হয়েছিল।পরবর্তীতে স্মিথ অবশ্য জানান, বাবরের সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত সমস্যা নেই। তবুও বিতর্ক থামেনি। এখন নজর থাকবে পাকিস্তান সুপার লিগে এই দুই তারকা আবার মুখোমুখি হলে নতুন করে উত্তেজনা তৈরি হয় কি না।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad