Type Here to Get Search Results !

Investment Scams : কলকাতা পুলিশের রিপোর্ট! ডিজিটাল অ্যারেস্ট কমলেও বিনিয়োগের ফাঁদে শহরবাসী

 রাতদিন ওয়েবডেস্ক : কলকাতায় অপরাধের ধরণ পাল্টাচ্ছে। সম্প্রতি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ জানিয়েছে যে, শহরে 'ডিজিটাল অ্যারেস্ট এর মতো ঘটনার প্রকোপ কিছুটা কমলেও, বিনিয়োগের নামে প্রতারণার  Investment Scam হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। জালিয়াতরা এখন আর শুধু ভীতি প্রদর্শন করছে না, বরং মানুষের লোভকে কাজে লাগাচ্ছে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ অপরিচিত নম্বর থেকে মেসেজ পাঠিয়ে কোনো ইনভেস্টমেন্ট গ্রুপে যুক্ত করা হয়। ভুয়ো অ্যাপ বা ওয়েবসাইট বিনিয়োগের লাভ দেখার জন্য একটি ভুয়ো ড্যাশবোর্ড বা অ্যাপ ব্যবহার করা হয়, যেখানে ভার্চুয়ালি লাভের অঙ্ক বাড়তে দেখা যায়।

প্রাথমিক বিশ্বাস অর্জন শুরুতে অল্প টাকা বিনিয়োগ করলে কিছু লাভ ফেরত দেওয়া হয়, যাতে বিনিয়োগকারী বড় অঙ্কের টাকা ঢালতে উৎসাহিত হন। টাকা ব্লক করা যখনই কেউ বড় অঙ্কের টাকা তুলতে যান, তখন ট্যাক্স বা প্রসেসিং ফি র নামে আরও টাকা চাওয়া হয় এবং শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। প্রতারিত হলে কী করবেন? কলকাতা পুলিশের নির্দেশিকা  যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই ধরনের বিনিয়োগের ফাঁদে পা দিয়ে টাকা হারান, তবে সময় নষ্ট না করে হেল্পলাইন নম্বর ১৯৩০ টাকা কাটার সঙ্গে সঙ্গে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০ এ কল করুন। যত দ্রুত জানাবেন, টাকাটি জালিয়াতের অ্যাকাউন্ট থেকে ফ্রিজ করার সম্ভাবনা তত বেশি থাকবে, অনলাইন পোর্টাল সরাসরি www.cybercrime.gov.in পোর্টালে গিয়ে অভিযোগ নথিভুক্ত করুন, নিকটস্থ থানা বা সাইবার সেল লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ বা আপনার এলাকার স্থানীয় থানায় সমস্ত তথ্যপ্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট, চ্যাটিংয়ের স্ক্রিনশট, ফোন নম্বর নিয়ে যোগাযোগ করুন। ব্যাঙ্ককে জানানো আপনার ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে লেনদেনটি রিপোর্ট করুন এবং প্রয়োজনে কার্ড বা নেট ব্যাঙ্কিং সাময়িকভাবে বন্ধ রাখুন। সুরক্ষার জন্য জরুরি টিপস পুলিশের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে, অযাচিত লিঙ্কে ক্লিক করবেন না ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ঘরে বসে লাখ টাকা আয় এর বিজ্ঞাপনে পা দেবেন না। সেবি SEBI নথিভুক্ত কিনা দেখুন যেকোনো জায়গায় টাকা খাটানোর আগে যাচাই করুন সেই সংস্থা বা অ্যাপটি সেবি দ্বারা অনুমোদিত কি না। ব্যক্তিগত তথ্য গোপন রাখুন অপরিচিত কাউকে নিজের আধার, প্যান বা ওটিপি OTP দেবেন না সাইবার অপরাধীদের থেকে বাঁচতে সতর্কতা'ই হলো শ্রেষ্ঠ অস্ত্র। সন্দেহজনক কোনো কল বা মেসেজ পেলে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad