Type Here to Get Search Results !

Inqilab Munch : শহীদ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ!

 রাতদিন ওয়েবডেস্ক : বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে তারা সেখানে অবস্থান নেন। এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা।ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। 

তারা দাবি করছেন, জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান থেকে সরে যাবেন না। তাদের স্লোগান, "এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে"।হাদি হত্যার ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে ১৭ জনের নাম রয়েছে, যার মধ্যে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল বয়স ৩৭ প্রধান অভিযুক্ত হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা।ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, "নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই বিবেচনায় আমরা অল্প কয়েকজন মানুষ এসেছি। আমরা চাইলে আরও মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি"।ফাতিমা তাসনিম জুমা বলেন, "জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যা তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী। সরকার, প্রশাসন ও সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু, ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়েছে বারবার"।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad