রাতদিন ওয়েবডেস্ক : হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড –এ ৬০৮ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ মাসিক বৃত্তি ২৫,০০০ টাকা, দেশের বিভিন্ন রাজ্যে প্রশিক্ষণ ও পোস্টিং সুবিধা রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড আগামী দিনে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং) পদে ৬০৮ জনকে নিয়োগ করতে যাচ্ছে। নিয়ুক্তদের জন্য মাসিক বৃত্তি নির্ধারিত হয়েছে ২৫,০০০ টাকা।
নিয়োগকৃত প্রার্থীদের সংস্থার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন বিভাগে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও দেশের বিভিন্ন শহরে প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা, বিহার, ছত্তীসগঢ়, দিল্লি, গুজরাট, গোয়া এবং অন্যান্য রাজ্য। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে, সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়স সীমার ছাড় থাকবে। যোগ্যতার মানদণ্ড অনুযায়ী প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ মার্কস থাকতে হবে। এছাড়া অন্যান্য যোগ্যতার শর্তাবলীও প্রযোজ্য। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে প্রার্থীর স্নাতক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা যাচাই করে। ইচ্ছুক প্রার্থীদের সংস্থার বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২ মার্চ। নিয়োগের বিস্তারিত শর্তাবলি এবং আরও তথ্যের জন্য প্রার্থীরা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।

