রাতদিন ওয়েবডেস্ক : শীত বিদায় নেওয়ার পর আবহাওয়ার তাপমাত্রা বাড়ছে। সকালে গরম লাগছে, রাতে চালাতে হচ্ছে পাখা। এই সময় অনেক ভাইরাস সক্রিয় হয়ে ওঠে, যার ফলে জ্বর, সর্দি ও কাশির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এই ঋতু পরিবর্তনের সময়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ইমিউনিটি বাড়ানোর কিছু সহজ নিয়ম মেনে চললেই স্বাস্থ্য বজায় রাখা সম্ভব।
১. ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া:শরীরে পর্যাপ্ত ভিটামিন সি রাখতে আমলকী, পেয়ারা ও লেবু খেতে হবে। ২. ভিটামিন ডি পাওয়া: দিনে অন্তত ৩০ মিনিট রোদে দাঁড়িয়ে থাকা উপকারী। এতে শরীরের ইমিউনিটি বাড়ে। ৩. পর্যাপ্ত জলপান: প্রতিদিন কমপক্ষে ৩ লিটার জল খাওয়া উচিত। কিডনির সমস্যা থাকলে অতিরিক্ত জলপান করার আগে চিকিৎসকের পরামর্শ নিন। ৪. নিয়মিত দই খাওয়া: দইয়াতে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এবং ইমিউনিটি বাড়ায়। ৫. ব্যায়াম: দৈনন্দিন জীবনে অলসতা এড়াতে দিনে অন্তত ৩০ মিনিট এবং সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়াম করুন। ৬. নিয়মিত ঘুম: প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ঘুমের অভাব শরীরের স্বাস্থ্য খারাপ করে। এই কয়েকটি নিয়ম মেনে চললে ঋতু পরিবর্তনের সময় সুস্থ থাকা সম্ভব। সহজ কিছু অভ্যাসই স্বাস্থ্য রক্ষা এবং রোগ প্রতিরোধের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

