Type Here to Get Search Results !

Black Plastic Containers : কালো প্লাস্টিকের কৌটোর ব্যবহার স্বাস্থ্যহানি বাড়াচ্ছে: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

রাতদিন ওয়েবডেস্ক : আজকাল অনলাইন খাবার সরবরাহের সুবিধার কারণে বাড়িতে খাবার কালো প্লাস্টিকের কৌটোয় পৌঁছে যাচ্ছে। অনেক গৃহিণী এই কৌটো জমা রেখে বারবার খাবার গরম করার জন্য ব্যবহার করছেন। তবে এই অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। পুষ্টিবিদ নন্দিতা আইয়ারের মতে, কালো প্লাস্টিকের কৌটোগুলি সাধারণত পুনর্ব্যবহৃত প্লাস্টিক, ইলেকট্রনিক বর্জ্য, পুরনো পিভিসি, অগ্নি প্রতিরোধক এবং অন্যান্য রাসায়নিকের মিশ্রণ থেকে তৈরি হয়। 

এতে থাকা রাসায়নিক এবং কালো রঞ্জক খাবারের সঙ্গে মিশে শরীরে পৌঁছাতে পারে। বিশেষ করে চর্বিযুক্ত খাবার গরম করলে ক্ষতিকারক যৌগের মাত্রা আরও বাড়ে। চিকিৎসকের সতর্কবার্তা অনুযায়ী, মাইক্রোওয়েভে এই কৌটোয় খাবার গরম করলে খাবারের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক, ভারী ধাতু ও রাসায়নিক যৌগ মেশে যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, রেস্তরাঁ থেকে আসা খাবার সেই কৌটোয় সরাসরি গরম না করে মাইক্রোওয়েভ সেফ পাত্রে ঢেলে গরম করা উচিত। যদিও এতে খাটনি একটু বেশি হতে পারে, তবুও স্বাস্থ্য রক্ষার জন্য এটি সর্বোত্তম ব্যবস্থা। এই অভ্যাস মেনে চললে প্লাস্টিকের মাধ্যমে শরীরের ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad