Type Here to Get Search Results !

Ballia Gangrape Case : বালিকায় কিশোরীকে অ/প/হ/র/ণ ও গ/ণ/ধ/র্ষ/ণ, অভিযুক্ত ৫ যুবকের খোঁজে পুলিশি তল্লাশি

রাতদিন ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশ-এর বালিয়া জেলায় এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে একাধিক দল গঠন করে জোরদার তল্লাশি শুরু করেছে জেলা পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। নির্যাতিতার বাবার অভিযোগ, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা নাগাদ কিশোরী বাড়ির কাছেই একটি মাঠে গিয়েছিল। সেই সময় একই গ্রামের পাঁচ যুবক সেখানে এসে তাকে ভয় দেখায়। অভিযোগ, তারা কিশোরীর মুখ চেপে ধরে জোর করে একটি নির্জন জায়গায় তুলে নিয়ে যায়। সেখানে তাঁকে একাধিকবার যৌন নির্যাতনের শিকার হতে হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, কোনওরকমে বাড়িতে ফিরে এসে প্রথমে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল কিশোরী। তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করায় পরিবারের লোকজন বিস্তারিত জানতে চাইলে সে গোটা ঘটনার কথা জানায়। এরপরই পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার গুরুত্ব বুঝে অবিলম্বে পকসো আইন  অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিতেশ কুমার জানান, অভিযুক্তদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তারা সকলেই একই গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্তে একাধিক পুলিশ দল কাজ করছে। অন্যদিকে বালিয়ার পুলিশ সুপার ওমবীর সিংহ জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতারে তল্লাশি জোরদার করা হয়েছে। খুব শীঘ্রই সকলকে গ্রেফতার করে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে।” এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কিশোরীর শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি, তার মানসিক সহায়তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় আগে থেকেই সমাজবিরোধী কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছিল, কিন্তু তা যথাযথভাবে নজরে আনা হয়নি। এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে ফের একবার বড় প্রশ্ন তুলে দিল এই ঘটনা। প্রশাসনের আশ্বাস দোষীদের কোনওভাবেই রেয়াত করা হবে না এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad