Type Here to Get Search Results !

Baduria Rape : বাদুড়িয়ায় প্রতিবন্ধী যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

রাতদিন ওয়েবডেস্ক : উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া এলাকায় এক বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে এই নৃশংস অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। থাকতেন ওই বিশেষভাবে সক্ষম যুবতী। অভিযোগ, গত শনিবার রাতে প্রতিবেশী এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। 

পরিবারের সদস্যরা সেই সময় বাড়িতে থাকলেও বিষয়টি প্রথমে আঁচ করতে পারেননি, অভিযোগ উঠেছে, নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই যুবতীর ওপর শারীরিক নির্যাতন ও ধর্ষণ চালানো হয়। দীর্ঘক্ষণ পর যুবতী কোনোমতে বাড়ি ফিরে পরিবারের কাছে বিষয়টি ইশারা ও ইঙ্গিতে প্রকাশ করেন। তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা চমকে ওঠেন। অভিযোগ দায়ের ঘটনার পরেই নির্যাতিতার পরিবার বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, নির্যাতিতাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। ফেরার অভিযুক্ত ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী যুবক এলাকা ছেড়ে পালিয়েছে। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। এলাকার ক্ষোভ এই ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad