Type Here to Get Search Results !

US Anti-Drug Strike : পূর্ব প্রশান্ত ও ক্যারিবিয়ানে মার্কিন অভিযানে নিহত ১১, মাদক পাচার রুখতেই হামলা

 রাতদিন ওয়েবডেস্ক : পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে সমুদ্রপথে মাদক পাচারের অভিযোগে বড়সড় সামরিক অভিযান চালাল মার্কিন সেনা। সোমবার গভীর রাতে পৃথক দু’টি অভিযানে মোট তিনটি নৌকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ১১ জন সন্দেহভাজন জঙ্গি ও মাদক পাচারকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাদার্ন কমান্ড।সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে যে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগর হয়ে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পরই অভিযানে নামে মার্কিন সেনা। 

নজরদারির সময় তিনটি সন্দেহভাজন নৌকা চিহ্নিত করা হয়, যেখানে একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।মার্কিন সেনার দাবি, প্রথমে নৌকাগুলিকে থামার জন্য সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে নৌকাগুলি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই গুলি চালানো হয়। পরপর হামলায় তিনটি নৌকাই ক্ষতিগ্রস্ত হয় এবং মোট ১১ জন নিহত হন।সাদার্ন কমান্ডের বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় প্রথম দুটি নৌকায় আট জন এবং ক্যারিবিয়ান অঞ্চলে তৃতীয় নৌকায় তিন জন নিহত হয়েছে। এই অভিযানের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন সেনা। তাদের দাবি, নিহতরা সক্রিয়ভাবে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল।সেনা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই দুই সমুদ্র অঞ্চলে চলা অভিযানে এখনও পর্যন্ত ১৩৫ জন সন্দেহভাজন জঙ্গি বা পাচারকারী নিহত হয়েছে। এর আগে গত শুক্রবারও ক্যারিবিয়ান অঞ্চলে একটি মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে তিন জনকে হত্যা করা হয়েছিল।উল্লেখ্য, পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মাদক পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা ও ইউরোপে মাদক সরবরাহে এই জলপথ ব্যবহৃত হয় বলে অভিযোগ। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলগুলিতে মার্কিন নজরদারি ও সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।মার্কিন সেনার দাবি, সমুদ্রপথে মাদক চোরাচালান রুখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক মহলে এই ধরনের অভিযানে প্রাণহানির ঘটনা নিয়ে প্রশ্নও উঠছে। তবুও সেনা জানিয়েছে, ভবিষ্যতেও মাদক পাচার দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad