Type Here to Get Search Results !

IPL Ownership Battle : আরসিবি ও রাজস্থান কিনতে আমেরিকার দুই ধনকুবেরের দৌড়, গ্লেজারের চ্যালেঞ্জে ব্লিজ়ার

 রাতদিন ওয়েবডেস্ক : আইপিএলের দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস  কেনাকে কেন্দ্র করে জমে উঠেছে আন্তর্জাতিক ব্যবসায়িক লড়াই। মার্কিন ব্যবসায়ী ডেভিড ব্লিজ়ার এই দুই দলের অন্তত একটি কিনতে আগ্রহী। অন্য দিকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আব্রাম গ্লেজার, যিনি ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড-এর কো-চেয়ারম্যান।সংবাদ সংস্থা রেউটার্স-এর প্রতিবেদন অনুযায়ী, ব্লিজ়ার ইতিমধ্যেই দুই দলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তাঁর সংস্থা হ্যারিস ব্লিজ়ার স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট ক্রীড়া বিনিয়োগের ক্ষেত্রে সুপরিচিত। জানা গিয়েছে, ব্লিজ়ারের প্রতিনিধিরা নিয়মিত যোগাযোগ রাখছেন সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি কোনও পক্ষই।

গত বারের আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর বাজারদর উঠতে পারে প্রায় ১.৮ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১৬,৩৬৬ কোটি টাকা। আইপিএল এখন বিশ্বের অন্যতম লাভজনক টি-টোয়েন্টি লিগ। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং ব্র্যান্ডমূল্যের নিরিখে এই লিগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।ব্লিজ়ারের ক্রীড়া জগতে বিস্তৃত বিনিয়োগ রয়েছে। এনবিএ-র দল ফিলাদেলফিয়া ৭৬আর.এস এবং এনএইচএল-এর দল নিউ জার্সি ডেভিলস -এ তাঁর অংশীদারি আছে। অন্য দিকে গ্লেজারের পরিবার এনএফএল-এর দল তম্পা বায় বুক্কাণীর্স -এর মালিক। আইপিএলে প্রবেশের লক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে দরপত্র জমা দিয়েছেন বলেও জানা গিয়েছে, যদিও সরকারি ভাবে মুখ খোলেননি তিনি।

বর্তমানে বেঙ্গালুরুর মালিকানা রয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি পানীয় সংস্থার ভারতীয় শাখার হাতে। রাজস্থানের মালিক লন্ডন-নিবাসী শিল্পপতি মনোজ বাদাল। সূত্রের খবর, দুই পক্ষই আংশিক বা পূর্ণ মালিকানা ছাড়তে আগ্রহী এবং বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে। এর পরেই আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থাগুলি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মূল্যায়ন শুরু করে।ব্লিজ়ারের মালিকানাধীন সম্পদ ব্যবস্থাপক গোষ্ঠী ‘ব্ল্যাকস্টোন’ এবং বৈশ্বিক বিনিয়োগ সংস্থা কোলবার্গ ক্র্যাভিস রবার্টস অ্যান্ড কোম্পানি (কেকেআর) আইপিএলের আর্থিক সম্ভাবনা নিয়ে ইতিবাচক রিপোর্ট দিয়েছে বলে খবর। সেই রিপোর্টেই উৎসাহিত হয়েছেন মার্কিন বিনিয়োগকারীরা।২০২৪-২৫ অর্থবর্ষে বেঙ্গালুরু প্রায় ৫৬ মিলিয়ন ডলার লাভ করেছে, যা গত তিন বছরে ৭৩ শতাংশ বৃদ্ধি। একই সময়ে রাজস্থানের লাভ বেড়েছে ১৩৬ শতাংশ। ফলে এই দুই ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়িক ভাবে অত্যন্ত আকর্ষণীয়।বেঙ্গালুরু কেনার দৌড়ে রয়েছেন ভারতের সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা এবং মনিপাল এডুকেশন অ্যান্ড মেডিক্যাল গ্রুপের চেয়ারম্যান রঞ্জন পাই। ফলে ভারত ও আমেরিকার চার ধনকুবেরের লড়াই জমে উঠতে চলেছে। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দরপত্র জমা দেওয়ার সময়সীমা। সব মিলিয়ে আইপিএল মালিকানা নিয়ে আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad