Type Here to Get Search Results !

Father’s Love Goes Viral : সস্তা ফোনে মেয়ের নাচ বন্দি করতে বাবার আবেগ, ভাইরাল ভিডিওয় মুগ্ধ নেটদুনিয়া

 রাতদিন ওয়েবডেস্ক : সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পাড়ায় আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করছিল এক কিশোরী। মঞ্চের সামনে দাঁড়িয়ে আবেগভরা চোখে মেয়ের পারফরম্যান্স দেখছিলেন তাঁর বাবা। দূরে থাকলেও মেয়ের সেই বিশেষ মুহূর্তটিকে ধরে রাখতে তিনি মরিয়া হয়ে ওঠেন।হাতে ছিল একটি সাধারণ কিপ্যাড ফোন। কম দামের সেই ফোনের ক্যামেরায় পরিষ্কার ভিডিও উঠবে না তা জানতেনই। 

তবু রোদ্দুরে চোখ কুঁচকে, স্ক্রিনে ঠিক কী উঠছে তা স্পষ্ট বুঝতে না পারলেও মেয়ের নাচের প্রতিটি মুহূর্ত বন্দি করার চেষ্টা চালিয়ে যান তিনি।সম্প্রতি ইনস্টাগ্রামে ‘সারস্বতজীতেন্দ্র’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, মাঝরাস্তায় বাঁধা অস্থায়ী মঞ্চে নাচছে কিশোরী, আর কিছুটা দূরে দাঁড়িয়ে বাবা সস্তা ফোনে সেই দৃশ্য ধারণ করছেন।

ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে তা জানা না গেলেও, বাবার নিঃস্বার্থ ভালবাসা নেটদুনিয়ার মন ছুঁয়ে গিয়েছে। বহু নেটাগরিক ভিডিওটি দেখে আবেগাপ্লুত হয়েছেন। একজন মন্তব্য করেছেন, “সন্তানের প্রতি বাবা-মায়ের ভালবাসা এমনই নিঃস্বার্থ। ভিডিওটি দেখে মন ভরে গেল।”এই ছোট্ট ঘটনাই আবারও প্রমাণ করে দিল ভালবাসা প্রকাশের জন্য দামি যন্ত্র নয়, প্রয়োজন শুধু হৃদয়ের টান।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad