Type Here to Get Search Results !

Viral News : শিশুর আবদার ‘চিপস খাব’, যোগীর হাসিতে মজেছে নেটপাড়া

 রাতদিন ওয়েবডেস্ক : গোরক্ষনাথ মন্দিরে এক টুকরো শৈশব! সম্প্রতি সামাজিক মাধ্যমে  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং একটি শিশুর মিষ্টি কথোপকথনের ভিডিও নেটিজেনদের মন জয় করেছে।পার্থিব রাজনীতির জটিলতা সরিয়ে রেখে মাঝে মাঝে কিছু মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় শৈশবের অনাবিল সারল্যের কথা। 

ঠিক তেমনই এক দৃশ্যের সাক্ষী থাকল গোরক্ষপুরের বাবা গোরক্ষনাথ মন্দির। খিচুড়ি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এসে একরত্তি শিশুর আবদারে হেসেই ফেললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।মন্দিরে প্রার্থনা শেষ করে নিজের আসনে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন যোগী। সেই ভিড়ের মাঝেই সবার নজর এড়িয়ে হাজির হয় এক শিশু। মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছে গিয়ে তাঁর কানে কানে কিছু একটা বলতে থাকে সে। চারপাশের গম্ভীর পরিবেশের মধ্যে এমন দৃশ্য দেখে উপস্থিত সকলেই উৎসুক হয়ে ওঠেন।প্রথমে শিশুটির অস্ফুট স্বরের কথাগুলো মুখ্যমন্ত্রী পুরোপুরি বুঝতে পারেননি। কয়েকবার শোনার পর তিনি যখন বুঝতে পারলেন শিশুটি তাঁর কাছে চিপস খাওয়ার বায়না করছে, তখন তিনি আর হাসি চেপে রাখতে পারেননি।

 উচ্চস্বরে হেসে উঠে তিনি জিজ্ঞেস করেন, ”চিপস?” মুখ্যমন্ত্রীর মুখে সেই কথা শুনে উপস্থিত জনতাও হাসিতে ফেটে পড়েন। যোগী আদিত্যনাথকেও দেখা যায় শিশুর মতো নির্মল হাসিতে মেতে উঠতে। শিশুটির এই অকৃত্রিম আবদার যেন মুহূর্তের মধ্যে পরিবেশকে হালকা করে দেয়।সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বদের ভিডিও মানেই বিতর্ক বা কড়া মন্তব্য। কিন্তু এই ভিডিওটি তার ব্যতিক্রম। নেটিজেনরা বলছেন, ব্যস্ত রাজনীতির মাঝেও শিশুর সারল্য যে কাউকে খুশি করতে পারে, এই ভিডিওটি তার বড় প্রমাণ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ইতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে সামাজিক মাধ্যম

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad