রাতদিন ওয়েবডেস্ক : রান্নাঘর মানেই নিরাপদ এমনটাই আমরা ধরে নিই। কিন্তু প্রতিদিন যে জিনিসগুলি চোখের সামনে ব্যবহার করছি, সেগুলির মধ্যেই লুকিয়ে থাকতে পারে ভয়ংকর বিপদের বীজ। বিশেষজ্ঞদের মতে, হেঁশেলের কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অসাবধানভাবে ব্যবহার করলে দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে।
কোন জিনিসগুলি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, প্লাস্টিকের পাত্র ও বোতল, গরম খাবার বা জল প্লাস্টিকের পাত্রে রাখলে সেখান থেকে ক্ষতিকর রাসায়নিক বের হতে পারে। বিশেষ করে বারবার ব্যবহৃত বা নিম্নমানের প্লাস্টিক শরীরে ঢুকে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। নন স্টিক প্যান ও কুকওয়্যার, নন স্টিক প্যান অতিরিক্ত গরম হলে তার আবরণ থেকে বিষাক্ত গ্যাস বের হয়।
দীর্ঘদিন এই গ্যাসের সংস্পর্শে থাকলে ফুসফুস, লিভার ও কিডনির ক্ষতি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। অ্যালুমিনিয়াম ফয়েল ও পাত্র খাবার মোড়ানো বা রান্নার সময় অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করলে ধাতব কণা খাবারের সঙ্গে মিশে যেতে পারে। নিয়মিত এমন খাবার খেলে শরীরে টক্সিন জমার আশঙ্কা থাকে। পুরনো, পুড়ে যাওয়া তেল, একই তেল বারবার গরম করে ব্যবহার করলে তাতে ক্ষতিকর ফ্রি র্যাডিকাল তৈরি হয়। এই ফ্রি র্যাডিকাল কোষের ক্ষতি করে ক্যানসারের সম্ভাবনা বাড়াতে পারে, কালচে দাগ ধরা মশলা ও খাবার আর্দ্রতায় রাখা মশলায় ছত্রাক জন্মাতে পারে, যা থেকে আফ্লাটক্সিন নামে এক ধরনের বিষ তৈরি হয়।
এই বিষ লিভার ক্যানসারের সঙ্গে সরাসরি যুক্ত।তার সমাধান হলো গরম খাবার প্লাস্টিকের বদলে কাচ বা স্টিলের পাত্রে রাখুন, নন স্টিক প্যান অতিরিক্ত গরম করবেন না, আঁচ কম রাখুন রান্নায় বারবার ব্যবহৃত তেল এড়িয়ে চলুন, মশলা ও খাবার শুকনো,বাতাসবিহীন পাত্রে সংরক্ষণ করুন পোড়া বা কালচে হয়ে যাওয়া খাবার না খাওয়াই ভালো। সচেতন আসল চাবিকাঠি ক্যানসার কোনও একদিনে হয় না। বছরের পর বছর ধরে ছোট ছোট ভুলের ফলেই শরীরে মারাত্মক পরিবর্তন আসে। তাই প্রতিদিনের রান্নাঘরেই যদি একটু সচেতন হওয়া যায়, তাহলে ভবিষ্যতের বড় বিপদ অনেকটাই এড়ানো সম্ভব।

