Type Here to Get Search Results !

Vande Bharat Alert : বন্দে ভারত স্লিপারে পাথরবৃষ্টির আশঙ্কা!মালদহের কালিয়াচক থানায় সতর্কবার্তা আরপিএফের

 রাতদিন ওয়েবডেস্ক : দেশের রেল পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খুব শীঘ্রই চালু হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচ। তবে এই প্রিমিয়াম ট্রেনটি উদ্বোধনের আগেই নিরাপত্তার বিষয়ে কোনো খামতি রাখতে চাইছে না রেলওয়ে প্রোটেকশন ফোর্স । 

বিশেষ করে মালদহের কালিয়াচক সংলগ্ন এলাকায় অতীতের তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে কালিয়াচক থানায় চিঠি পাঠিয়ে বাড়তি সতর্কতার অনুরোধ জানিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ।এর আগে বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কার উদ্বোধন হওয়ার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। বিশেষ করে মালদহ জেলার কুমারগঞ্জ ও কালিয়াচক সংলগ্ন এলাকায় ট্রেনের কাঁচে পাথর মারার একাধিক অভিযোগ সামনে আসে। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এবার আগেভাগে কোমর বাঁধছে রেল।আরপিএফ-এর পক্ষ থেকে কালিয়াচক থানার আইসি-কে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। সেখানে অনুরোধ করা হয়েছে, ট্রেন চলাচলের সময় রেললাইন সংলগ্ন এলাকায় যাতে বাড়তি পুলিশি নজরদারি চালানো হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ট্রেনের যাত্রাপথ সুরক্ষিত রাখতে সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ কর্মীদের ট্র্যাকের আশপাশে মোতায়েন করার কথা বলা হয়েছে। বিশেষ করে যে এলাকাগুলি 'সেনসিটিভ' বা সংবেদনশীল হিসেবে চিহ্নিত, সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা ভাবা হচ্ছে।নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে উন্নত মানের সিসিটিভি ক্যামেরা ও সেন্সর থাকছে। পাথর ছোড়ার মতো ঘটনা ঘটলে যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত করা যায়, তার জন্য ডিজিটাল প্রমাণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।বন্দে ভারত স্লিপার ট্রেনটি সাধারণ বন্দে ভারতের তুলনায় অনেক বেশি আধুনিক এবং দীর্ঘপথের যাত্রীদের জন্য আরামদায়ক। দেশের এই সম্পদ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য রেল ও রাজ্য পুলিশ সমন্বয় রেখে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad