Type Here to Get Search Results !

Trains For North Bengal : মালদহে মোদীর মেগা শো দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ও ৭টি অমৃত ভারত এক্সপ্রেসের শুভ সূচনা।

 রাতদিন ওয়েবডেস্ক : আজ ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার মালদহ টাউন স্টেশনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় রেলের মুকুটে এক নতুন পালক যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের বঙ্গ সফরের প্রথম দিনেই মালদহ থেকে তিনি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন।

রেলের আধুনিকীকরণে নতুন দিগন্ত প্রধানমন্ত্রী এদিন হাওড়া থেকে গুয়াহাটি রুটে চলাচলকারী এই অত্যাধুনিক ট্রেনের সবুজ পতাকা নাড়িয়ে যাত্রার সূচনা করেন। ট্রেনের ভেতরে খুদে পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী। তিনি বলেন এই বন্দে ভারত স্লিপার ট্রেন মা কালী এবং মা কামাখ্যার ভূমিকে জুড়ে দিল। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে যাত্রীরা বিমানের মতো আধুনিক পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে। একগুচ্ছ ট্রেনের উপহার বন্দে ভারত স্লিপারের পাশাপাশি প্রধানমন্ত্রী আজ মোট ৭টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করেন।  

নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত নিউ জলপাইগুড়ি  তিরুচিরাপল্লী অমৃত ভারত আলিপুরদুয়ার এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত আলিপুরদুয়ার  মুম্বই অমৃত ভারত ৩,২৫০ কোটি টাকার প্রকল্প রেল পরিষেবার উন্নতির পাশাপাশি মালদহে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এর বালুরঘাট হিলি নতুন রেললাইন।নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক ফ্রেইট মেইনটেন্যান্স সেন্টার। শিলিগুড়ি ও জলপাইগুড়িতে রেল পরিকাঠামোর আধুনিকীকরণ। জনগণের উদ্দেশ্যে বার্তা এরপর সাহাপুর বাইপাস সংলগ্ন ময়দানে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন ভারতীয় রেল আজ আত্মনির্ভর হয়ে উঠছে। একসময় আমরা বিদেশের উন্নত ট্রেন দেখে অবাক হতাম আজ ভারতেই সেই মানের ট্রেন তৈরি হচ্ছে। আগামীকাল ১৮ জানুয়ারি তিনি হুগলির সিঙ্গুরে আরও ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad