রাতদিন ওয়েবডেস্ক : পায়েস বাঙালির ঘরে প্রতিটি উৎসব ও শুভ মুহূর্তের অঙ্গ। জন্মদিন, পূজা, ঘরোয়া আয়োজন পায়েস না থাকলে যেন কিছুই অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু পায়েস বানাতে সময় লাগে এবং তাড়াহুড়ো করলে তা পাতলা হয়ে যায়। অনেক সময় রান্না যতই করা হোক, মা-ঠাকুরমাদের মতো ঘন স্বাদ পাওয়া যায় না।
তবে একদম দ্রুত, মাত্র ১৫ মিনিটে ঘন ও সুস্বাদু পায়েস বানানোর উপায় আছে এখানে জানালেন রান্নার বিশেষ কৌশল।প্রথমে পায়েসের মূল উপাদান দুধ। যদি ফ্যাট কম দুধ ব্যবহার করেন, পায়েস কখনই ঘন হবে না এবং স্বাদও কমে যাবে। তাই দুধ নির্বাচন করুন ঘন ক্রিমযুক্ত। পাশাপাশি দুধে ‘জ্বাল’ দিতে হবে যাতে পায়েসে নোংরা গন্ধ না আসে এবং স্বাদটা ভালো হয়। জ্বাল কম হলে পায়েসের স্বাদও ফিকে হয়।দ্বিতীয়টি হল চাল নির্বাচন। পায়েসের জন্য বাসমতি বা দেহরাদুনের মতো চাল ঠিক হয় না। গোবিন্দভোগ বা অন্যান্য মোটা ও স্বাদযুক্ত চাল ব্যবহার করলে পায়েসের স্বাদ বের হয়। দ্রুত পায়েস করতে চাইলে চাল আগে ধুয়ে অন্তত আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।
এতে চাল তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং পায়েস ঘন করতে সময় কম লাগে।তৃতীয় কৌশলটি হলো কনডেন্সড মিল্ক বা মিল্ক পাউডার না ব্যবহার করেও পায়েস ঘন করা। অনেকেই পায়েস ঘন করতে বাজারের এসব উপকরণ ব্যবহার করেন, এতে খরচ বেড়ে যায়। কিন্তু সহজ কৌশল হল ভেজানো চাল থেকে ২ টেবিল চামচ চাল এবং ৮–১০টি কাজু মিক্সিতে গুঁড়ো করে নিন। পায়েসের চাল সেদ্ধ হয়ে গেলে এই চাল-কাজুর পেস্ট মিশিয়ে ৫ মিনিট নাড়াচাড়া করুন। এতে পায়েস একদম ঘন হয়ে যাবে এবং স্বাদও থাকবে বাড়তি কনডেন্সড মিল্কের মতো।এভাবে, শুধু ১৫ মিনিটেই তৈরি হবে ঘন, মসৃণ এবং স্বাদে পূর্ণ পায়েস মা-ঠাকুরমাদের হাতের স্বাদের কাছাকাছি!

