Type Here to Get Search Results !

PM Modi : সিঙ্গুরে সভা থেকে মোদীর ‘আসল পরিবর্তন’-এর ডাক

রাতদিন ওয়েবডেস্ক : আজ রবিবার সিঙ্গুরের মাটি থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি ও উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮৩০ কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।প্রধানমন্ত্রী সিঙ্গুর থেকে প্রায় ৮৩০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের সূচনা করেন।

এর মধ্যে রয়েছে ৩টি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ এবং হুগলির বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস। এছাড়াও জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বিজেপি সরকার উন্নয়ন ও ঐতিহ্য,উভয়কেই সমান গুরুত্ব দেয়।রাজ্য সরকারকে আক্রমণ করে মোদী বলেন, তৃণমূল শিশু ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। রাজ্যে ‘সিন্ডিকেট ট্যাক্স’ ও ‘মাফিয়া ট্যাক্স’ চলছে বলে অভিযোগ তুলে তিনি গ্যারান্টি দেন যে, বিজেপি ক্ষমতায় এলে এসব বন্ধ হবে। তাঁর দাবি, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না রাজ্য সরকার।সিঙ্গুরের জনসভা থেকে ফের অনুপ্রবেশকারী ইস্যু টেনে আনেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, তৃণমূলের শাসনে দাঙ্গাকারী ও মাফিয়াদের ছাড় দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাকে ‘মহাজঙ্গলরাজ’ আখ্যা দিয়ে তিনি নতুন স্লোগান দেন, ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’।প্রধানমন্ত্রী ‘এক জেলা, এক পণ্য’ নীতির ওপর জোর দিয়ে জানান, প্রত্যেক জেলার বিশেষত্ব অনুযায়ী (যেমন ধনিয়াখালি শাড়ি বা হুগলির আলু) উন্নয়নের পরিকল্পনা করা হবে। সিঙ্গুরের আলু ও পেঁয়াজের বিশ্ববাজার ধরার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি জানান, বিজেপি সরকার এলে পাট শিল্পকে বিশেষ উৎসাহ দেওয়া হবে এবং প্লাস্টিকের বিরুদ্ধে কড়া নীতি নেওয়া হবে।বক্তব্যের শুরুতে জয় শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের নাম স্মরণ করেন মোদী। তিনি বলেন, বাংলা দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের মতো মণীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিজেপি সরকারই নেতাজির অবদানকে প্রাপ্য সম্মান দিয়েছে।সব মিলিয়ে মোদী বোঝাতে চেয়েছেন যে, বিজেপির মধ্যেই নিহিত আছে বাংলার ‘আসল পরিবর্তন’। এখন দেখার, সিঙ্গুরের এই মঞ্চ থেকে দেওয়া তাঁর ‘গ্যারান্টি’ বাংলার মানুষের মনে কতটা প্রভাব ফেলে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad