রাতদিন ওয়েবডেস্ক : ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহার নতুন কিছু নয়। ভারতীয় পরিবারে দীর্ঘদিন ধরেই তেল মাখার অভ্যাস রয়েছে চুলে নারকেল তেল, গায়ে সর্ষের তেল। তবে সাম্প্রতিক সময়ে ত্বকের যত্নে অনেকেই ভরসা রাখছেন অলিভ অয়েলে। সর্ষের তেল যাঁদের পছন্দ নয়, তাঁদের কাছেও এটি জনপ্রিয় বিকল্প।
কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি অলিভ অয়েল ত্বকের জন্য উপকারী?জলপাই গাছের ফল থেকে পাওয়া এই তেল ভিটামিন ই, পলিফেনল ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। এই উপাদানগুলি ত্বককে ক্ষতিকর ফ্রি-র্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আর ফ্যাটি অ্যাসিড রুক্ষ ও শুষ্ক ত্বককে নরম ও মসৃণ করে তোলে। বিশেষ করে শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্য অলিভ অয়েল অত্যন্ত উপকারী।ত্বকের যত্নে অলিভ অয়েল নানা ভাবে ব্যবহার করা যায়। এটি প্রাকৃতিক ক্লিনজ়ার হিসেবেও কাজ করে। মুখে মেকআপ থাকলে সামান্য অলিভ অয়েল নিয়ে আলতো করে মালিশ করলে মেকআপ ও ময়লা সহজেই উঠে আসে। সারা শরীরেও তেল মাখিয়ে গরম ভেজা কাপড় দিয়ে মুছে নিলে ত্বক পরিষ্কার ও কোমল হয়।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা দেখা দেয়। নিয়মিত অলিভ অয়েল দিয়ে ফেস মাসাজ করলে ত্বকের স্থিতিস্থাপকতা বজায় থাকে এবং বলিরেখা ধীরে ধীরে কমে। হালকা গরম অলিভ অয়েল মুখে মালিশ করলে রক্তসঞ্চালনও ভালো হয়।রোদে পোড়া কালচে দাগ কমাতে হলুদ ও অলিভ অয়েলের মিশ্রণ কার্যকর। আবার বেসন ও গোলাপজলের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করলে মুখে স্বাভাবিক আভা ফিরে আসে। অত্যন্ত শুষ্ক ত্বকের ক্ষেত্রে মধু ও অলিভ অয়েলের প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে।সব মিলিয়ে, সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে অলিভ অয়েল হতে পারে ত্বকের যত্নে কার্যকর প্রাকৃতিক

