Type Here to Get Search Results !

Kasba Horror Blust : ইউটিউব দেখে তুবড়ি বানাতে গিয়ে কসবায় ভয়াবহ বিস্ফোরণ, ভেঙে চুরমার জানলার কাচ

রাতদিন ওয়েবডেস্ক : ​ভর সন্ধ্যায় হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠল দক্ষিণ কলকাতার কসবা এলাকা। শনিবার সন্ধ্যায় কসবা থানার এম কে ঘোষাল রোডের একটি বাড়িতে ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই বাড়ির পাশাপাশি সংলগ্ন কয়েকটি বাড়ির জানলার কাঁচ পর্যন্ত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 

নিমেষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, যা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার আশঙ্কা করে রাস্তায় বেরিয়ে আসেন।প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকল বাহিনী জানতে পেরেছে, ওই বাড়িতে কোনো বাজি তৈরির কারখানা ছিল না, বরং আসন্ন একটি বিয়ে বাড়ির উৎসবের আনন্দ বাড়াতে তুবড়ি তৈরি করা হচ্ছিল। অবাক করা বিষয় হলো, কোনো পেশাদার জ্ঞান ছাড়াই স্রেফ ইউটিউব দেখে তুবড়ির মশলা কিনে তা বাড়িতে ভরার কাজ চলছিল। আর সেই কাজ করার সময়ই অসাবধানতাবশত ঘটে যায় এই বড়সড় বিপত্তি। এই ঘটনায় একজন গুরুতর জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে, তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার খবর পেয়ে দ্রুত কসবা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে এবং জানার চেষ্টা করছে যে ঠিক কী ধরণের বিস্ফোরক ব্যবহার করে সেই তুবড়ি তৈরি করা হচ্ছিল। উৎসবের মরসুম না হওয়া সত্ত্বেও কেন এভাবে বিপজ্জনকভাবে বাজি তৈরি করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সখের বসে ইন্টারনেটের টিউটোরিয়াল দেখে এভাবে বাজি বানানোর ঝুঁকি যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, এই ঘটনা যেন তারই এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad