Type Here to Get Search Results !

Mithun Chakraborty : মদ্যপান ছেড়েছেন বহু আগে এখন পার্টি নয় বরং পোষ্যদের সঙ্গেই কাটে মিঠুন চক্রবর্তীর।

রাতদিন ওয়েবডেস্ক : বিনোদন জগতের চাকচিক্য গ্ল্যামার আর পার্টি এই তিনটি শব্দ যেন সমার্থক। কোনো ছবির সাফল্য হোক বা বিশেষ কোনো উৎসব টলিউড থেকে বলিউড মেতে ওঠে হুল্লোড়ে। কিন্তু এই রঙিন দুনিয়ার ভিড়ে একজন মানুষকে প্রায় খুঁজেই পাওয়া যায় না। তিনি আর কেউ নন ভারতীয় চলচ্চিত্রের মহাগুরু মিঠুন চক্রবর্তী। কেন তিনি ইন্ডাস্ট্রির পার্টি বা অ্যাওয়ার্ড ফাংশন এড়িয়ে চলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন কথাটিই ফাঁস করলেন অভিনেতা। 

মিঠুন চক্রবর্তীর সাফ কথা  তিনি এই সব সামাজিক গেট টুগেদার বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নিজেকে বড়ই মিসফিট বা বেমানান মনে করেন। এর পেছনে মূলত দুটি কারণ জানিয়েছেন তিনি,ফিল্মি পার্টি মানেই সেখানে আড্ডা আর অন্যের নামে চর্চা বা গসিপ। তিনি ব্যক্তিগতভাবে এই ধরনের পরনিন্দা পরচর্চা থেকে নিজেকে দূরে রাখতেই ভালোবাসেন। এখন আর মদ্যপান করেন না। যেহেতু অধিকাংশ পার্টিতেই মদ্যপানের আসর বসে তাই সেখানে গিয়ে বসে থাকাটা তাঁর কাছে নিরর্থক মনে হয়। তিনি এখন অনেক বেশি পরিবারকেন্দ্রিক। শুটিংয়ের ব্যস্ততা না থাকলে তিনি বাড়িতে নিজের বাগান পরিচর্যা করেন। তাঁর বিশাল বাড়িতে রয়েছে অসংখ্য সারমেয় যাদের তিনি নিজের সন্তানের মতো ভালোবাসেন। সেই চারপেয়ে সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং নিজের হাতে রান্না করা এই নিয়েই মেতে থাকেন অভিনেতা।কাজের ব্যস্ততা এখনও তুঙ্গে পার্টি এড়িয়ে চললেও কাজ থেকে কিন্তু বিরতি নেননি তিনি। অভিনেতা জানান একসময় তিনি একসঙ্গে ৬৫টি ছবির শুটিং সামলেছেন এবং বছরে ১৯টি ছবি মুক্তি পাওয়ার রেকর্ডও গড়েছেন। বর্তমানে বেছে বেছে কাজ করলেও প্রভাস অভিনীত ফৌজি এবং রজনীকান্তের সঙ্গে জেলার ২ এর মতো বড় প্রজেক্টে তাঁকে দেখা যাবে। এছাড়াও জনপ্রিয় বাংলা ছবি প্রজাপতির সিক্যুয়েল নিয়েও তিনি আশাবাদী। সোজা কথায় প্রচারের আলো বা গ্ল্যামারের হাতছানি নয় বরং নিভৃতে নিজের মতো করে থাকতেই এখন বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন টলিউড ও বলিউডের এই মেগাস্টার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad