Type Here to Get Search Results !

Debolina Nandi : ছবিতে গান গাওয়ার সুযোগ পেতেই নাটক?”—মহুয়ার বায়োপিকে দেবলিনার অকপট স্বীকারোক্তি

রাতদিন ওয়েবডেস্ক : মহুয়ার জীবনীছবি ঘিরে গান ও গায়িকা নির্বাচন নিয়ে যখন নানা আলোচনা, তখনই সামনে এল দেবলিনাকে নিয়ে প্রযোজক রানা সরকারের স্পষ্ট মন্তব্য। শনিবার নিজের অফিসে আনুষ্ঠানিক ঘোষণায় রানা বলেন, “দেবলীনা যদি সবটাই নাটক করে থাকেন, তা হলে কথা দিচ্ছি, আগামী দিনে ওঁকে নিয়েই ছবি বানাব।” সেদিন তাঁর পাশেই ছিলেন বড়পর্দার ‘মহুয়া’ অঙ্কিতা মল্লিক এবং হাসিমুখে দাঁড়িয়ে দেবলীনা।

সাদা পোশাকে গায়িকার উপস্থিতি ছিল শান্ত ও স্নিগ্ধ।গত কয়েক সপ্তাহ ধরেই বিতর্কের কেন্দ্রে দেবলীনা। গত ৫ তারিখ একটি অনুষ্ঠান সেরে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার ফলেই শারীরিক অবনতি। পরিবার সূত্রে উঠে আসে সাংসারিক অশান্তির কথাও, যা পরবর্তীতে স্বীকার করেন গায়িকা নিজেই। সেই ঘটনার পর থেকেই বারবার শিরোনামে উঠে আসে তাঁর নাম।এই মুহূর্তে কেমন আছেন দেবলীনা? গায়িকার কথায়, তিনি এখনও পুরোপুরি স্বাভাবিক নন। মনোবিদের কাছে চিকিৎসা চলছে, পরিবার সারাক্ষণ পাশে থেকে তাঁকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছে। তাই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা থেকেও তিনি কিছুটা দূরে ছিলেন। তবে এই ছবিতে গান গাওয়ার সুযোগ তাঁর কাছে নতুন আশার আলো। ঠিক কতগুলো গান, কবে রেকর্ডিং এ সব কিছু এখনও চূড়ান্ত নয়। শুধু এটুকু নিশ্চিত, ছবিতে মহুয়ার ঠোঁটে দেবলিনার কণ্ঠই শোনা যাবে।তবে কটাক্ষও পিছু ছাড়েনি। অনেকে সমাজমাধ্যমে দাবি করেছেন, জনপ্রিয়তার জন্যই নাকি পুরো ঘটনাই ‘নাটক’। এই প্রসঙ্গে দেবলিনার সোজাসাপ্টা জবাব, “নাটক করিনি। এত নাটক করতে পারলে গানের দুনিয়ায় নয়, অভিনয়ে থাকতাম।” তিনি জানেন, অনেকে বলবেন ছবিতে গান গাওয়ার সুযোগ পেতেই এত কিছু ঘটেছে। কিন্তু এখন এসব ভাবতে চান না তিনি। দেবলীনার বিশ্বাস, জীবনে দ্বিতীয় সুযোগ পেয়েছেন এ বার সেটাকেই আঁকড়ে ধরতে চান।ছবির সুরকার সপ্তক সানাই দাস জানিয়েছেন, ছবিতে পুরনো ও নতুনদু’ধরনের গানই ব্যবহৃত হবে। কেন দেবলীনাকেই বেছে নেওয়া হল? রানার যুক্তি স্পষ্ট মহুয়া ও দেবলিনার জীবনের যন্ত্রণা এক জায়গায় এসে মেলে, আর সেই অনুভূতিই গানে ফুটিয়ে তুলতে পারবেন দেবলীনা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad