Type Here to Get Search Results !

Vehicle Communication Technology : স্মার্ট প্রযুক্তিতে দুর্ঘটনা ঠেকাতে ‘কথোপকথন’ করবে গাড়ি

রাতদিন ওয়েবডেস্ক : পথ দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। খুব শিগগিরই রাস্তায় চলার সময় একে অপরের সঙ্গে ‘কথা বলবে’ গাড়ি। চালককে আগাম সতর্কবার্তা দিয়ে দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যেই এই অত্যাধুনিক ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকেই এই প্রযুক্তি বাস্তবায়নের কাজ শুরু হতে পারে।

সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন, দুর্ঘটনা রোধে দেশে চালু করা হবে V2V বা Vehicle to Vehicle Communication Technology। এই প্রযুক্তির মাধ্যমে এক গাড়ি থেকে অন্য গাড়িতে তাৎক্ষণিকভাবে তথ্য আদানপ্রদান সম্ভব হবে। ফলে রাস্তার পরিস্থিতি সম্পর্কে চালক আগেভাগেই সতর্ক হতে পারবেন।এই ব্যবস্থায় প্রতিটি গাড়িতে সিম কার্ডের মতো একটি বিশেষ ডিভাইস বসানো হবে। ওই ডিভাইস নেটওয়ার্কের মাধ্যমে আশপাশের গাড়ির সঙ্গে যুক্ত থাকবে। যদি কোনও গাড়ি বিপজ্জনক গতিতে এগিয়ে আসে, বা খুব কাছাকাছি চলে আসে, তাহলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যাবে চালকের কাছে। শুধু তাই নয়, সামনে কোথাও রাস্তা খারাপ, যানজট রয়েছে, বা কোনও গাড়ি পার্ক করা আছে কি না সেই সব তথ্যও নিজে থেকেই জানিয়ে দেবে গাড়ি।বিশেষজ্ঞদের মতে, কুয়াশা বা কম দৃশ্যমানতার সময় এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হবে। শীতকালে ভোর কিংবা রাতে কুয়াশার কারণে বহু দুর্ঘটনা ঘটে। তখন চোখে দেখা সম্ভব না হলেও V2V প্রযুক্তির মাধ্যমে আগাম সতর্কতা পাওয়া যাবে, যা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমাবে।বর্তমানে কিছু বিলাসবহুল SUV গাড়িতে সেন্সরভিত্তিক সতর্কতা ব্যবস্থা থাকলেও, নতুন এই প্রযুক্তি পুরোপুরি নেটওয়ার্কের মাধ্যমে কাজ করবে। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, গোটা প্রকল্পে আনুমানিক ৫ হাজার কোটি টাকা খরচ হতে পারে। তবে গাড়িতে ডিভাইসটি বসানোর খরচ চালককেই বহন করতে হবে। যদিও সেই খরচ কত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।সরকারের আশা, এই প্রযুক্তি চালু হলে দেশে পথ দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে এবং গাড়ি চালানো আরও নিরাপদ হয়ে উঠবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad